Dailyhunt
মাদ্রাসার শ্রেণিকক্ষে ৬ বছরের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ৫৭ বছরের পরিচ্ছন্নতাকর্মী মহম্মদ আব্দুল মান্নান গ্রেপ্তার

মাদ্রাসার শ্রেণিকক্ষে ৬ বছরের ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ৫৭ বছরের পরিচ্ছন্নতাকর্মী মহম্মদ আব্দুল মান্নান গ্রেপ্তার

এই দিন 1 week ago

ইদিন ওয়েবডেস্ক,রংপুর,২৬ এপ্রিল : বাংলাদেশের রংপুর মহানগরীর পরশুরাম এলাকায় একটি মাদ্রাসার মধ্যে যৌন নির্যাতনের শিকার হয়েছে মাত্র ৬ বছর বয়স্কা এক শিশুকন্যা । নির্যাতিতা ওই আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে । শ্রেণিকক্ষের মধ্যেই তার উপর পাশবিক নির্যাতন চালায় ওই মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী ৫৭ বছরের মহম্মদ আব্দুল মান্নান ।

তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) গ্রেপ্তার করেছে । শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রংপুর জেলার তারাগঞ্জ চৌপথী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আব্দুল মান্নানের বাড়ি পরশুরাম থানার খটখটিয়া মধ্যপাড়া এলাকায় ।

র‍্যাব সূত্রে জানা যায়,নির্যাতিতা শিশুটি স্থানীয় 'খটখটিয়া তারবিয়াতুল আদফাল একাডেমী ফোরকানিয়া মাদ্রাসা'র দ্বিতীয় শ্রেণির নিয়মিত ছাত্রী। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৮টার দিকে শিশুটি মাদ্রাসায় গেলে ওই মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী আব্দুল মান্নান তাকে শ্রেণিকক্ষে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় মেয়েটির বাবা গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রংপুর মহানগরীর পরশুরাম থানায় নারী ও শিশু

নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে সুকৌশলে আত্মগোপন করে ছিল। বিষয়টি নিয়ে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায়, গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব-১৩, সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তারাগঞ্জ থানার ২নং ইউনিয়নের তারাগঞ্জ চৌপথী বাজারের এক পল্লী চিকিৎসকের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুদের প্রতি হিংসা রোধে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের এই ধরণেরঅভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।।

Tags:Arrested 57 years aged SwiperBangladeshMadrasa 2nd Class Girls Student RapedRangpur

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din