Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাদ্রাসাতে 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার

মাদ্রাসাতে 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার

ইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ মে : রাজ্যের সমস্ত স্বীকৃত মাদ্রাসাগুলিতেও প্রতিদিন ক্লাস শুরুর আগে প্রার্থনায় 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার । রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত এবং স্বীকৃত মাদ্রাসায় পুরোনো নিয়ম বাতিল করে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য মাদ্রাসা শিক্ষাদপ্তরের তরফে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ।

এর আগে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ক্লাস শুরুর আগে প্রার্থনায় 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণার পর গত সোমবার থেকেই রাজ্যে সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে প্রার্থনায় বন্দেমাতরম গান গাওয়া শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, কেন্দ্র সরকারের তরফে এই বিষয়ে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন মমতা ব্যানার্জির সরকার তা কার্যকর করতে দেয়নি ।।

Tags:VandeMataram

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din