Dailyhunt
নিউ ইয়র্কের মসজিদে ১০ বছরের দুই শিশুকে যৌননিগ্রহ করে গ্রেপ্তার বাংলাদেশি ইমাম ৬৫ বছরের তাজুল ইসলাম

নিউ ইয়র্কের মসজিদে ১০ বছরের দুই শিশুকে যৌননিগ্রহ করে গ্রেপ্তার বাংলাদেশি ইমাম ৬৫ বছরের তাজুল ইসলাম

এই দিন 2 weeks ago

ইদিন আন্তর্জাতিক ডেস্ক,০১ মে : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মসজিদে দুই শিশুকন্যাকে যৌন নির্যাতন করে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি ইমাম তাজুল ইসলাম । নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় 'মসজিদ বিলাল'-এ গত ২১ ও ২৭ এপ্রিল ওই দুই শিশুকন্যার ওপর যৌন নিপীড়ন চলানো হয় ।

যদিও ৬৫ বছর বয়সি বাংলাদেশি তাজুল ইসলাম পরে জামিন পেয়ে গেছে । তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতনের চারটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শের চারটি অভিযোগ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার চারটি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২১ এপ্রিল বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তাজুল মসজিদের ভেতরে ১০ বছর বয়সি এক শিশুর গোপন স্থান স্পর্শ করে। এরপর ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আর এক ১০ বছর বয়সি শিশুর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটায় ।সেদিনই তাকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কের পুলিশ। পরদিন কুইন্স ক্রিমিনাল কোর্ট ২৫ হাজার ডলার বন্ডে জামিন পায় ওই নরপশু । আদালত তাকে 'ভুক্তভোগী' শিশুদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। পুলিশ অভিযুক্তের ছবি প্রকাশ করে এমন আরও অভিযোগ থাকলে তা সেক্স ক্রাইম হটলাইন (১-২১২-২৬৭-৭২৭৩) অথবা ১-৮০০-৫৭৭-৮৪৭৭) নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে।এ বিষয়ে মসজিদ কমিটি মুখে কুলিপ এঁটেছে।।

Tags:International News

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din