Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ফের মানিকচকের ভূতনিতে নদীর বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা

ফের মানিকচকের ভূতনিতে নদীর বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা

এই দিন 2 weeks ago

ইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ সেপ্টেম্বর : এবারেও বন্যার কবল থেকে রক্ষা পেলেন না মালদা জেলার মানিকচকের ভূতনিবাসী । গঙ্গা এবং ফুলহার নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে পরপর দুটি বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করল ভূতনীর সংরক্ষিত এলাকায় । ভূতনি এলাকার কেশরপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে বলে জানা গেছে ।

ফলে বিগত দু'বছরের মতো এবারও ভূতনীতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।

পূর্বতন তৃণমূল কংগ্রেসের আমলে পরপর দু'বছর বর্ষায় ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল ভূতনি । এবারে ভূতনীকে বন্যার হাত থেকে রক্ষা করার আশ্বাস দিয়েছিলেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল । নতুন বিজেপি সরকারের আমলে ভূতনীর কেশরপুরের কাছে পুরনো রিং বাঁধের অদূরে আরও একটি অস্থায়ী রিং বাঁধ তৈরি করা হয়। কিন্তু আজ বৃহস্পতিবার ভোর রাতে কেশরপুর কালুটনটোলার কাছে গঙ্গার প্রবল স্রোতে প্রথমে পুরনো রিং বাঁধের ২০ মিটারের মতো অংশ ভেঙে যায়। এরপর আজ সকালে বাঁধের কাটা অংশের অদূরে নতুন রাজ্য সরকারের আমলে তৈরি বাঁধটিও জলের তোড়ে কার্যত উড়ে যায় । ফলে সকাল থেকে ভূতনীর অসংরক্ষিত এলাকায় হু হু করে ঢুকতে শুরু করেছে নদীর জল। লক্ষাধিক মানুষের জলবন্দী হওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে । যেকারণে চরম আতঙ্কের মধ্যে রয়েছে ভুতনীবাসী ।।

BhutniFlood Situationriver dam breaking again

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din