Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুরীর হোটেল থেকে গ্রেপ্তার  তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

পুরীর হোটেল থেকে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

এই দিন 13 hrs ago

ইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,২৭ মে : অবশেষে পুরীর একটি হোটেল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাক্স ফোর্স(এস টি এফ) । নির্বাচনের ফল ঘোষণার পর উস্কানিমূলক মন্তব্য এবং বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ।

তিনি হুমকি দিয়ে বলেছিলেন,'১৫ বছর ধরে অনেক সংযম দেখিছি । শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না ।' সেই সাথে বিজেপি কর্মীদের হুমকি দিয়ে দিলীপ বলেছিলেন, 'তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, তাঁকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডল কে?'

এই সমস্ত হুমকির পর তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয় । সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে চলতি মাসের ১৪ তারিখ তাঁর পৈলানের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে দেখে তিনি বাড়ির জানালা টপকে পালিয়ে যান । নর্দমার উপর দিয়ে তার পালানোর সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ।

এদিকে তার রাজপ্রাসাদের মত বাড়ি দেখে চক্ষু ছানাবড়া হয় সকলের। মিনি চিড়িয়াখানা, বাগান, সুইমিং পুল সহ বিনোদনের যাবতীয় ব্যবস্থা রয়েছে দিলীপের বাড়িতে । যদিও পরে পলাতক বিধায়ক গোপন ঠিকানা থেকে একটি বার্তায় দাবি করেন,ওই বাড়ি তাঁর পৈর্তৃক সম্পত্তির অংশ। পারিবারিক ব্যবসার থেকে উপার্জনের সূত্রেই তিনি ওই বাড়ি তৈরি করেছেন বলে।

শেষ পর্যন্ত গোপন খবরের ভিত্তিতে পুরীর নিউ মেরিন ড্রাইভ সংলগ্ন একটি হোটেলে আজ বুধবার সকালে অভিযান চালিয়ে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে ধরে ফেলে রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ দল। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে ।।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din