Dailyhunt
রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম

রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম

এই দিন 2 days ago

ইদিন ওয়েবডেস্ক,সিরাজগঞ্জ,০৭ মে : বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা থেকে লাভ জিহাদের একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক রবিউল ইসলাম (৪২) একই কলেজের হিন্দু ছাত্রী পলি কুমারী (১৭) কে নিয়ে পালিয়ে গেছে বলে জানতে পারা গেছে ।

অভিযুক্ত রবিউল আলম উপজেলার কয়রার মহম্মদ আলাউদ্দিন এর ছেলে । নিখোঁজ ছাত্রী পলি কুমারী মা বেলী রানী (৫৫) এনিয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেছেন ।

বেলী রানী জানান,তার মেয়েটি সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে কলেজের শিক্ষক রবিউল আলমের সঙ্গে সে চলে গেছে। এই বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

ঘটনা প্রসঙ্গে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আহসানুজ্জামান জানান,নিখোঁজ ছাত্রীর মা থানায় এসে (জিডি) সাধারণ ডায়েরী করেছেন। তাই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags:BangladeshLove Jihad

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din