এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২০ সেপ্টেম্বর : রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর । কারন হিসাবে তিনি 'মিথ্যা মামলায়' কর্মীদের গ্রেপ্তারের প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি । আজ রবিবার দুপুরে ফেসবুকে তিনি এনিয়ে একটা বড়সড় পোস্ট করেছেন তিনি ।
হুমায়ুন কবির লিখেছেন,'রক্ষক যখন ভক্ষক! কর্মীদের সুরক্ষার স্বার্থে আজ থেকে সরাসরি প্রচার বন্ধ রাখার কঠিন সিদ্ধান্ত নিলাম, তবে আমাদের লড়াই থামবে না!'
তার অভিযোগ,'গত কিছুদিন ধরে পুলিশ প্রশাসনের লাগাতার অত্যাচার ও আমাদের দলের লড়াকু নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করার প্রক্রিয়া মাত্রা ছাড়িয়ে গেছে। বারবার নির্বাচন কমিশনকে জানিয়েও এর কোনো সুরাহা মেলেনি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আজ যিনি বা যাঁদের সাধারণ মানুষের রক্ষক হওয়ার কথা, তারাই যখন ভক্ষকের ভূমিকা নেয়, তখন তা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।'
হুমায়ুন লিখেছেন,'বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, আমি বা আমাদের দলীয় প্রার্থী যেখানেই প্রচারে যাচ্ছি, ঠিক তার পরেই পুলিশ রাতের অন্ধকারে আমাদের সেই সমস্ত কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে বা তুলে এনে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। আমার কোনো কর্মীর গায়ে সামান্য আঁচ লাগুক, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। তাই আজ আমি একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি-আমার কর্মীদের ওপর এই পুলিশি অত্যাচার বন্ধ করার স্বার্থে আজ থেকে আমি সরাসরি মাঠে গিয়ে কর্মীদের নিয়ে আর কোনো প্রচার করব না। তবে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট ও প্রচার পুরোপুরি চালু থাকবে।'
তিনি রেজিনগরের বাসিন্দাদের উদ্দেশ্যে লিখেছেন, 'রেজিনগর বিধানসভার আপামর জনসাধারণের প্রতি আমার বিনীত অনুরোধ:আমার এই প্রচার বন্ধ রাখার অর্থ এই নয় যে আমরা দমে গেছি। পুলিশ প্রশাসনের এই স্বৈরাচারী অত্যাচার এবং পর্দার আড়ালের চক্রান্তকারী বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়ার একটাই পথ খোলা আছে। আগামী তারিখ ৬-এর উপনির্বাচনে আমাদের দলের প্রার্থী গোলাম নবি আজাদ (রবিন)-কে আপনাদের পরিচিত 'টেবিল' প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এর মাধ্যমেই প্রমাণ করে দিন যে, অতীতে আপনারা যেমন আমাদের সঙ্গে ছিলেন, আজও ঠিক তেমনই শক্তভাবে পাশে আছেন।আপনাদের সকলের বিচারবুদ্ধি ও সততার ওপর আমার পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে। রেজিনগরের মাটি ও মানুষের অধিকার রক্ষার এই লড়াই আমরা একসঙ্গে জয় করবই।'।
AJUPHumayun KabirMurshidabadMurshidabad PoliticsRejinagar By Election

