Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রোমে ছুটি কাটাতে গিয়ে অবৈধ মুসলিম অভিবাসীদের দ্বারা গনধর্ষণের শিকার ৩২ বছর বয়সী কলম্বীয় পর্যটক তরুনী,৩ দিন আটকে রেখে চলে পাশবিক অত্যাচার, ১১ জনকে তাড়াল ইতালি সরকার

রোমে ছুটি কাটাতে গিয়ে অবৈধ মুসলিম অভিবাসীদের দ্বারা গনধর্ষণের শিকার ৩২ বছর বয়সী কলম্বীয় পর্যটক তরুনী,৩ দিন আটকে রেখে চলে পাশবিক অত্যাচার, ১১ জনকে তাড়াল ইতালি সরকার

এই দিন 1 week ago

ইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৯ মে : রোমে ছুটি কাটাতে গিয়ে অবৈধ অভিবাসীদের দ্বারা গনধর্ষণের শিকার হলেন ৩২ বছর বয়সী কলম্বীয় পর্যটক তরুনী । কয়েকজন লোক একটি ভ্যানে টেনে তুলে একটি অসম্পূর্ণ ভবনে ৭২ ঘণ্টা বন্দী করে রাখে, যেখানে তাকে মাদক খাইয়ে লাগাতার গনধর্ষণ করা হয়। গাম্বিয়া, নাইজেরিয়া ও মালির পাঁচজন অবৈধ মুসলিম অভিবাসী এই অপরাধের সঙ্গে যুক্ত ।

জানা গেছে,তরুনীকে টারমিনি ট্রেন স্টেশনের কাছে একটি ভ্যানে জোর করে তুলে রোমের উপকণ্ঠে অবস্থিত টর সাপিয়েঞ্জার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। যেটি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে দখল করে ছিল। ভবনটি অবৈধ অভিবাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল এবং এর বিরুদ্ধে অপরাধের পূর্ব ইতিহাসও ছিল। তরুনীকে বন্দী করে রাখা হয়, মাদকদ্রব্য খাওয়ানো হয়, একাধিক পুরুষ তাকে বারবার গণধর্ষণ করে এবং হত্যার হুমকি দেয়।তৃতীয় দিনে, তিনি প্রায় অর্ধনগ্ন অবস্থায় ভবনটি থেকে দৌড়ে পালিয়ে যান।একজন পথচারী তাকে সাহায্য করেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতালীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে।ঘটনাস্থল থেকে আরও ১১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের সকলকে নির্বাসনের প্রক্রিয়া শুরু করা হয়েছে ।।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din