Dailyhunt
শোচনীয় পরাজয়ের পর উত্তর ২৪ পরগণা জুড়ে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাস ! পানিহাটিতে আরজি করের 'অভয়া'র বাড়ির সামনে বোমাবাজিতে আহত ৬ বিজেপি সমর্থক, বসিরহাটে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী

শোচনীয় পরাজয়ের পর উত্তর ২৪ পরগণা জুড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাস ! পানিহাটিতে আরজি করের 'অভয়া'র বাড়ির সামনে বোমাবাজিতে আহত ৬ বিজেপি সমর্থক, বসিরহাটে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী

এই দিন 6 days ago

ইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ মে : শোচনীয় পরাজয়ের পর থেকেই রাজ্যের দিকে দিকে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ উঠছে । বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ।

ইতিমধ্যেই পুলিশের তদন্তে উঠে এসেছে যে সুপারি কিলার লাগিয়ে রীতিমতো পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বছর ৪২-এর চন্দ্রনাথবাবুকে । এই ঘটনায় সরাসরি মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথিন ঘোষের বিরুদ্ধে আঙুল তুলছে বিজেপি । পাশাপাশি সরাসরি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচি।

পাশাপাশি একই রাতে পানিহাটির ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোড এলাকায় আরজি করের গনধর্ষিতা-খুন হওয়া তরুনী চিকিৎসক 'অভয়া'র বাড়ির সামনে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বিজেপি কর্মীদের অভিযোগ, রাতে তাঁরা যখন স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন, তখনই দুটি মোটরসাইকেলে চার দুষ্কৃতী এসে তাঁদের লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। রাত ১১টা থেকে ২টো পর্যন্ত দফায় দফায় বোমাবাজি চলে । এই হামলায় ৬ জন বিজেপিকর্মী জখম হন, যাঁদের বর্তমানে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

প্রায় একই সময়ে বসিরহাটে রোহিত রায় নামে এক বিজেপিকর্মী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর ২৪ পরগণা জেলা জুড়ে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে । পাশাপাশি বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে হত্যার পর মধ্যমগ্রামের পরিস্থিতি উত্তপ্ত । কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ আততায়ীদের ধরতে তল্লাশি চালাচ্ছে । তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই ।।

Tags:KolkataWestbengal

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Din