Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: শনিবার (২মে) ফের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (CSK) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। চেন্নাইয়ে হবে খেলা। তবে খেলার আগে সবথেকে বেশি চর্চা হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। কারণ এখনও পর্যন্ত তিনি একটি ম্যাচও খেলেননি। কবে মাঠে দেখা যাবে তাঁকে? উত্তরের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

এই আবহেই চেন্নাইয়ের কোচ মাইকেল হাসি ধোনির চোট নিয়ে করেছেন বিরাট মন্তব্য। যা শোনার পর থেকেই ভক্তদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

আইপিএল শুরু হওয়ার পর থেকেই চেন্নাই দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ধোনিকে ছাড়াই খেলছে। শনিবারেও মুম্বইয়ের বিপক্ষে ধোনির খেলা ঘিরে তৈরি হয়েছে অনিশয়তা। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি ধোনির ফিটনেস নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ধোনি এখনও পুরোপুরি ম্যাচ খেলার জন্য ফিট নন এবং মাঠে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত খেলোয়াড়ের ওপর নির্ভর করবে। হাসি বলেছেন, “এমএস এখন অনেক ভালো আছেন। আমরা আশা করছি তিনি শীঘ্রই ফিরবেন। তবে সেটা আগামীকাল (২রা মে) হবে, নাকি পরের ম্যাচে, তা বলা কঠিন। যেই মুহূর্তে তিনি নিজের সামর্থ্যের ওপর আস্থা ফিরে পাবেন, তখনই আমাদের সংকেত দেবেন। আপাতত আমরা তাঁর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি এবং শুধু দলই নয়, পুরো চেন্নাই শিবির অপেক্ষা করছে।”

আরও পড়ুন: ওয়াংখেড়েতে কেন নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘাতে জড়ান কিং খান? মুখ খুললেন প্রাক্তন পুলিশ কর্তা

প্রসঙ্গত, ধোনি দীর্ঘদিন ধরে চোটের সমস্যায় ভুগছেন। প্রাথমিকভাবে আশা করা হয়েছিল যে তিনি দুই সপ্তাহের মধ্যে মাঠে ফিরবেন কিন্তু তাঁর সেরে উঠতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে। দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং সম্প্রতি জানিয়েছিলেন, একটি ওয়ার্ম-আপ সেশনের সময় ধোনি আরও একটি ছোট চোট পাওয়ায় কারণে তার ফেরা আরও দেরি হয়েছে। চলতি মরশুমে চেন্নাই উত্থান-পতনের মধ্যে দিয়ে চলেছে। আট ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে। আজ মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়ে ময়দানে নামতে চলেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte