Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'আজ আমার পৃথিবী পুরো শূন্য', মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা মনীশ

'আজ আমার পৃথিবী পুরো শূন্য', মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা মনীশ

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত অভিনেতা ও সঞ্চালক মনীশ পালের পরিবারের শোকের ছায়া! বুধবার রাতে প্রয়াত হয়েছেন অভিনেতার মা উর্মিলা পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেখানেই অভিনেতার পৈতৃক ভিটে। মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মনীশ।

অভিনেতার ম্যানেজার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের তাঁর আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করতে বলেছেন। এছাড়া অভিনেতা নিজেও মাকে নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন। যা দেখে ভক্তদের চোখে জল চলে এসেছে।

মনীশ তাঁর মাকে স্মরণ করে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'আজ আমি আমার মাকে চিরদিনের জন্য বিদায় জানিয়েছি। তুমি আমার প্রথম ঘর, আমার সবচেয়ে বড় অবলম্বন ছিলে। আমার চোখে দেখা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলা ছিলে। তোমার মৃত্যু আমার জীবনে যে কতটা শূন্যতা তৈরি করল, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে, তোমার ভালবাসা, শক্তি, দয়া এবং জীবনের শিক্ষাগুলো আমার সঙ্গে চিরকাল থাকবে। আশা করি, তুমি যেখানে আছো শান্তিতে আছো।'

মনীশ পল তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আড়ালে রাখেন। তিনি তাঁর ছোটবেলার বন্ধু সংযুক্তা পলকে বিয়ে করেছেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। মেয়ে সায়েশা এবং ছেলে ইউভান। তবে ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও, মনীশ সবসময় তাঁর পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। মনীশ পাল দিল্লিতে স্কুল ও কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনা করে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। পরে তিনি 'মিকি ভাইরাস' ছবির প্রধান অভিনেতা হিসেবে বলিউডে প্রবেশ করেন। সম্প্রতি তিনি 'সানি সংস্কারি কি তুলসী কুমারী' ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, সানিয়া মালহোত্রা, রোহিত সরাফ এবং অক্ষয় ওবেরয়। তাঁর মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও তারকারা মনীশকে সাহস জোগাচ্ছেন এবং তাঁর মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte