নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার (৬ জুলাই) প্রয়োজনীয় কাজে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা রয়েছে? কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যাঙ্ক কি খোলা? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আজ ৬ জুলাই দেশজুড়ে নয়, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি রাজ্যে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং মিজোরামে MHIP Day পালনের কারণে সরকারি ও বেসরকারি সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। তবে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, পটনা, লখনউ-সহ দেশের অধিকাংশ রাজ্যে ব্যাঙ্কের শাখা স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে।
জুলাই ২০২৬এর ব্যাঙ্ক ছুটির তালিকা
৬ জুলাই (সোমবার): MHIP দিবস/ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় জয়ন্তী (মিজোরাম এবং পশ্চিমবঙ্গে বন্ধ)
৯ জুলাই (বৃহস্পতিবার): বেহদেহিনখলাম (মেঘালয়ে বন্ধ)
১১ জুলাই (শনিবার): দ্বিতীয় শনিবারের কারণে দেশজুড়ে ব্যাঙ-ক বন্ধ
১২ জুলাই (রবিবার): সাপ্তাহিক ছুটি (সারাদেশে)
১৬ জুলাই (বৃহস্পতিবার): রথযাত্রা/কাং/ হারেলা (ওড়িশা, উত্তরাখণ্ড এবং মণিপুরে বন্ধ)
১৭ জুলাই (শুক্রবার): ইউ তিরোট সিং-এর মৃত্যুবার্ষিকী (মেঘালয়ে বন্ধ)
১৮ জুলাই (শনিবার): দ্রুকপা শে-জি (সিকিমে বন্ধ)
১৯ জুলাই (রবিবার): সাপ্তাহিক ছুটি (সারাদেশে)
২২ জুলাই (বুধবার): খার্চী পুজো (ত্রিপুরায় বন্ধ)
২৫ জুলাই (শনিবার): চতুর্থ শনিবার (দেশব্যাপী)
২৬ জুলাই (রবিবার): সাপ্তাহিক ছুটি (সারাদেশে)
তবে শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবায় বড় কোনও প্রভাব পড়বে না। UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। ফলে টাকা তোলা, অনলাইন পেমেন্ট বা ফান্ড ট্রান্সফারের মতো জরুরি কাজ করা যাবে। চেক জমা, ডিমান্ড ড্রাফ্ট, নগদ লেনদেন বা শাখায় গিয়ে করতে হয় এমন কোনও জরুরি কাজ থাকলে পশ্চিমবঙ্গ ও মিজোরামের গ্রাহকদের সোমবারের পরিবর্তে অন্য কর্মদিবসে পরিকল্পনা করাই সুবিধাজনক হবে।

