Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে.

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে.

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন কেমন কাটবে, এই তথ্য জানার ইচ্ছা থাকে বহু মানুষের। হাতে অর্থ আসবে কি না, সম্পর্ক কেমন থাকবে, মনোমালিন্য দেখা দেবে কিনা সবটাই থাকে রাশিফলে। আজ রবিবার (২ অগস্ট) ছুটির দিন কেমন কাটবে জেনে নিন-

মেষ

কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক কলহের সম্ভাবনা।

কিছুটা আর্থিক উন্নতি হবে। হঠাৎ করে অর্থলাভ হবে। বন্ধুর সান্নিধ্যে আনন্দ পাবেন। রক্তপাতের সম্ভাবনা তাই সাবধানে চলাফেরা করা জরুরি। প্রেমের জন্য দিনটা শুভ। সম্পর্ক মজবুত হবে।

বৃষ

সাময়িক মানসিক সমস্যা দেখা দিলেও মোটের উপর দিনটি ভালই কাটবে। কর্মক্ষেত্র দিনটি শুভ। আয় বৃদ্ধি পাবে। কোনও মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে। কোনও শুভ সংবাদ পেতে পারেন। অপূর্ণ ইচ্ছা পূর্ণ হতে পারে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটা শুভ।

মিথুন

মনের উপর চাপ বাড়বে। কিছুটা আর্থিক উন্নতি হবে তবে বন্ধু কিংবা আত্মীয়ের জন্য অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনও কারণে মানসিক দিক থেকে বিব্রত বোধ করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একেবারেই শুভ নয়। সাবধানে চলাফেরা করা জরুরি।

কর্কট

কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হবে। অযাচিত অর্থলাভ হতে পারে। মানসিক উদ্বেগ এবং অনিচ্ছা সত্ত্বেও কোথাও ঘুরতে যেতে পারেন। পারিবারিক অশান্তির সম্ভাবনা। বন্ধু কিংবা আত্মীয়ের জন্য মনের চাপ বাড়বে। প্রেমিক প্রেমিকাদের দিনটা মোটামুটি আনন্দদায়ক।

সিংহ

সমস্ত কাজই এলোমেলোভাবে হবে। কর্মক্ষেত্র সাময়িকভাবে অসুবিধা হতে পারে। মানসিক দুশ্চিন্তা বাড়বে। হঠাৎ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। ন্যায্য প্রাপ্তিতে বাধা। কারও সঙ্গে কথা কাটাকাটি ও মনোমালিন্যে হতে পারে। অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে। প্রেমিক প্রেমিকাদের অযথা মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির দেখা দেবে।

কন্যা

অর্থ আসলেও কর্মক্ষেত্র উদ্বেগ সৃষ্টি হতে পারে। ঘনিষ্ঠ কারও সঙ্গে কথাকাটাকাটি হতে পারে। কোনও গুণের জন্য প্রশংসা পাবেন। ছুটির দিনে কাছেই কোথাও ভ্রমণের যোগ। প্রেমিক-প্রেমিকাদের মানসিক অশান্তি চরম পর্যায়ে যেতে পারে, তবে বিচ্ছেদ হবে না।

তুলা

মানসিক চঞ্চলতা ও অস্থিরতা দেখা দিলেও দিন মোটের উপর ভাল কাটবে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। কোনও গুণের জন্য প্রশংসা পাবেন। প্রায় হয়ে যাওয়া কাজ আটকে যাবে। মানসিক উত্তেজনার বশে অশান্তি সৃষ্টি হতে পারে। বন্ধু সান্নিধ্যে মন ভাল হবে। কাজকর্মে ভুল হতে পারে তাই সাবধান। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির দেখা দিতে পারে।

বৃশ্চিক

কোনও সুসংবাদ পেতে পারেন। নিজগুণে প্রশংসিত হবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। নতুন কোনও পছন্দের জিনিস কিনতে পারেন। অনেক দিনের শখ পূর্ণ হতে পারে। শরীরের যত্ন নেওয়া জরুরি। টাকা খরচ হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের সম্পর্ক অটুট থাকবে।

ধনু

কর্মক্ষেত্রে মেজাজ ফুরফুরে থাকবে। আর্থিক উন্নতি হবে। অফিসে কোনও গুণের জন্য সম্মানিত হবেন। অর্থের অপচয় হতে পারে। সামান্য কোনও পারিবারিক ব্যাপারকে কেন্দ্র করে হঠাৎ জটিলতা দেখা দিতে পারে। বন্ধুর সঙ্গ আনন্দ দেবে। কাছের মানুষের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটা আনন্দে কাটবে।

মকর

কাজের জায়গায় চাপ কমবে। নতুন কাজের সন্ধান মিলতে পারে। কোনও সুসংবাদ পেতে পারেন। অফিসে কোনও গুণের জন্য প্রশংসা পাবেন। নিজ ভুলে অর্থ অপচয় হতে পারে। প্রেমের ক্ষেত্র দিনটা খুব ভাল কাটবে। সমস্যা দূর হবে।

কুম্ভ

ছুটির দিন আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়বে। সামান্য আর্থিক উন্নতি হবে। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। নতুন কিছু কেনাকাটা করতে পারেন। বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকারা সম্পর্কের নতুন মানে খুঁজে পাবেন।

মীন

ভাল-মন্দ মিশিয়ে কাটবে ছুটির দিন। কর্মক্ষেত্র ঝঞ্ঝাট দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে হাতে অর্থ আসবে। পারিবারিক কলহের সম্ভাবনা। মানসিক চাপ ও ব্যয় বৃদ্ধি পাবে। কারও সঙ্গে অযথা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। আত্মীয়ের বাড়িতে যেতে পারেন। আঘাত লেগে রক্তপাতের সম্ভাবনা। সন্ধ্যায় মন্দিরে গিয়ে মন ভাল হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte