Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আপনার অনুমতি ছাড়াই ইনস্টাগ্রামের ছবি নকল করতে সক্ষম মেটার নতুন 'MUSE IMAGE'

আপনার অনুমতি ছাড়াই ইনস্টাগ্রামের ছবি নকল করতে সক্ষম মেটার নতুন 'MUSE IMAGE'

নিজস্ব প্রতিনিধি: শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন নিয়ে এমনিতেই বিপাকে পড়েছে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। অবিলম্বে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরাতে মেটাকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে তথ্য ও প্রযুক্তিমন্ত্রক। এবার মেটার আরও একটি ফিচার্স বা টুল নিয়ে নেটনাগরিকদের মনে প্রশ্ন তুলেছে।

জুকারবার্গের সংস্থা এআই-এর উপর একটি বিশেষ ফিচার এনেছে, ‘Muse Image’ নামে। এই ফিচার্সের মাধ্যমে মেটার এআই আপনার ইনস্টাগ্রামের লুক বা যে কোনও ছবি ক্লোন করে নিতে পারে। তবে তার জন্য আপনার কোনও অনুমতি লাগবে না।

ঠিক কীভাবে কাজ করে ‘Muse Image’?
এই টুলটি ব্যবহারকারীদের সাধারণভাবে কোনও নির্দেশ লিখে এআই (AI)-এর মাধ্যমে ছবি তৈরি করে দিতে পারে। এটি একাধিক ছবিকে একত্রিত করে একটি কোলাজ বানাতেও পারে। ছবির কোনও নির্দিষ্ট অংশ এডিট করা, কোনও লেখা যুক্ত করা এবং এমনকি কিউআর (QR) কোড তৈরি করতেও পারে ‘Muse Image’। মেটার আগের এআই টুলগুলি এই কাজ সহজে করতে পারত না। পুরো প্রক্রিয়াটি বেশ জটিল ছিল। সেই কথা মাথাতে রেখেই অত্যাধুনিক ‘Muse Image’ এআই টুল নিয়ে এসেছে মেটা।

আরও পডুন: নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

এই ‘Muse Image’ তৈরি করেছে 'মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস' (Meta Superintelligence Labs) নামের একটি দল। যা জুকারবার্গের নিজেরই সংস্থার একটি অংশ। এই ‘Muse Image’ টুলটি ইতিমধ্যেই মেটা এআই অ্যাপ, ইনস্টাগ্রাম স্টোরিজ এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে চালু করা হয়েছে। জানা গিয়েছে, মেটা শীঘ্রই এটি ফেসবুক ও মেসেঞ্জারেও যুক্ত করার পরিকল্পনা করছে। নতুন প্রযুক্তি নিয়ে কিছু আপত্তি নেই নেটনাগরিকদের। কিন্তু আপত্তি রয়েছে মেটা ‘Muse Image’-এর কয়েকটি বিষয়কে কেন্দ্র করে। ইনস্টাগ্রাম বা ফেসবুক ব্যবহারকারী কোনও ব্যক্তির মুখমণ্ডলের ছবি ব্যবহার করে একটি নতুন ইমেজ তৈরি করতে সক্ষম এই বিশেষ টুলটি। সেই কাজ করতে গিয়ে টুলটি নির্দিষ্ট ব্যক্তির প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করবে। সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়েই কিংবা কোনও নোটিস ছাড়াই এই কাজ করবে বা করতে সক্ষম ‘Muse Image’। আর এটাই নেট নাগরিকদের আপত্তির মূল জায়গা। অনেকে বলছেন, এরপর থেকে মেটা এই বিশেষ এআই টুল ব্যবহার করে যে কোনও ব্যক্তির ছবি নিজের মতো ব্যবহার করবে। আর সেটা জানাও যাবে না। তবে মেটা সবাইকে আশ্বস্ত করে জানিয়েছে, ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা ছবির গোপনীয়তা সংক্রান্ত যেসব সেটিংস ব্যবহার করেন। সেগুলি এখানেও প্রযোজ্য হবে। কোনও ক্ষতিকর বিষয়বস্তু আটকে দেওয়ার জন্য এতে বিল্ট-ইন ফিল্টার রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই। তবে কোনও ইনস্টাগ্রাম ব্যবহারকারী চাইলে এই ‘Muse Image’ টুলটি বন্ধ করে দিতে পারে। পদ্ধতিটি হল-

প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন এবং আপনার প্রোফাইল পেজে যান। উপরের ডানদিকের কোণে থাকা তিনটি লাইন বা মেনু আইকনে ট্যাপ করুন। নিচের দিকে স্ক্রল করুন এবং শেয়ারিং অ্যান্ড রিইউজ অপশনটি বেছে নিন। সেখানে ইনস্টাগ্রাম এবং মেটার এআই ফিচারে অন্যদের আপনার কন্টেন্ট ব্যবহারের অনুমতি দেওয়া লেখা অংশটি খুঁজে বের করুন। পোস্ট-এর ট্যাগটি (Tagole) বন্ধ করুন। একইভাবে রিলস ট্যাগটিও (Tagole) বন্ধ করা যায়। সেটিও বন্ধ করুন। এটি করলে ভবিষ্যতে ইনস্টাগ্রাম থেকে আপনার ছবি এআই (AI)-এর মাধ্যমে তৈরি করতে পারবে না মেটা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte