Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, শহরে ঘণ্টাখানেকের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, শহরে ঘণ্টাখানেকের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে আবহাওয়ার ব্যপক পরিবর্তন হয়েছে বঙ্গে। কালবৈশাখী সেই সঙ্গেই দাপিয়ে বৃষ্টিতে তাপমাত্রা কমেছে বেশ অনেকটা। মঙ্গলবারও বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার সকাল থেকেই মুখভার আকাশের। শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর আগেই ইঙ্গিত দিয়েছে যে আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না।

হাওয়া অফিস জানিয়েছে আজ বুধবার আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। শহরে ঘণ্টাখানেকের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। আজ বুধবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সর্বোচ্চ ৯৫ শতাংশ ও সর্বনিম্ন ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০০.৭ মিমি।

আরও পড়ুন: কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় দুর্যোগ শুরু, জারি লাল সর্তকতা

বুধবার (৮ এপ্রিল) দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলার এক বা দুটি স্থানে ৬০ থেকে ৭০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং দমকা বাতাস (গতিবেগ ৫০-৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত) বইতে পারে। এই জায়গাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

উত্তরবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার এক বা দুটি জায়গায় বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া (গতিবেগ ৫০-৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে) বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি এলাকায় ঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া (গতিবেগ ৪০-৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে) বইতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte