Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?

নিজস্ব প্রতিনিধি: কার্গিল যুদ্ধের দেশের হয়ে লড়াই করেছেন। দেশের মানুষের কাছে তাঁর সম্মান ও মর্যাদা অনন্য। তবে এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর খবর। প্রাক্তন সেনা শিবানন্দ রেড্ডি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জমি বরাদ্দের দাবিতে সংগ্রাম করছিলেন।

বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক এবং তিনি একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, শিবানন্দ রেড্ডি ভারতীয় সেনার মরাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কর্মরত ছিলেন। কার্গিল যুদ্ধের সময় তিনি দেশের হয়ে লড়াই করেন এবং সেই সময় তাঁর পায়ে চোটও লাগে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর জমি বরাদ্দের বিষয়টি তাঁর কাছে দীর্ঘদিনের সমস্যায় পরিণত হয়। প্রাক্তন সেনার দাবি ছিল, সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য প্রাক্তন সেনাদের জমি দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেই ভিত্তিতেই তিনি জমি বরাদ্দের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, প্রায় ২০ বছর ধরে এই বিষয়টি নিয়ে চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে দাবি পূরণ না হওয়ার পরই তিনি চরম পদক্ষেপ নিয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শিবানন্দ রেড্ডিকে এর আগে দু'টি পৃথক জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই জমি গ্রহণ করেননি। তাঁর দাবি ছিল, তাঁর প্রত্যাশা অনুযায়ী আরও ভালো জমি বরাদ্দ করতে হবে। এই জমি নিয়েই দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছিল। এই বিতর্কের মধ্যে শিবানন্দ রেডিড্ড বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte