Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..', ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

'বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..', ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার জবাব দিতে ইরানে নতুন করে হামলা চালাতে শুরু করেছে মার্কিন সেনা। সোমবারের পর মঙ্গলবারও ইরানের অভিজাত যোদ্ধা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।

আর ওই হামলা চালানোর মধ্যেই ইরানের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানকে মার্কিন সেনার হামলার জবাবে পাল্টা পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি লিখেছেন, 'তেহরান যদি পাল্টা আঘাত হানে, তবে তাদের আরও 'কঠিন ও তীব্র' হামলার মুখে পড়তে হবে।

সোমবারই সংযুক্ত আরব আমিরশাহির আল মিনহাদ বিমানঘাঁটিতে থাকা মার্কিন সেনার ডেরায় হামলা চালিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্প (আইআরজিসি)। আর ওই হামলার বদলা নিতে আইআরজিসির বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন সেনা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক্স' (X)-এ দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, 'আজ দুপুর ১২টায় (ইস্টার্ন টাইম) মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর এবং ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সামরিক সদস্যদের লক্ষ্য করে আইআরজিসি-র সাম্প্রতিক হামলার চেষ্টার পরিপ্রেক্ষিতেই এই হামলা চালানো হচ্ছে।'

সেন্ট্রাল কমান্ডের তরফে হামলা চালানোর কথা জানানোর খানিকবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, 'এই অত্যন্ত যৌক্তিক হামলার জবাবে যদি ব্যর্থ রাষ্ট্র ইরান পাল্টা আঘাত হানে, তবে তাদের ওপর আরও কঠিন ও তীব্র মাত্রায় পুনরায় আঘাত করা হবে। আসল বড় হামলা এখনও হয়নি। আর সেই হামলা হলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর খুব সামান্যই অবশিষ্ট থাকবে!'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte