Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাদাম দিয়ে এইভাবে করলা ভাজলে এক থালা ভাত নিমেষেই শেষ!

বাদাম দিয়ে এইভাবে করলা ভাজলে এক থালা ভাত নিমেষেই শেষ!

নিজস্ব প্রতিনিধিঃ করলা দেখলেই কি মুখ ভার করেন? রোজকার সাধারণ করলা ভাজা খেয়ে যদি একঘেয়ে লাগে, তবে এবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন চিনেবাদাম দিয়ে করলা ভাজা। ভাজা চিনেবাদামের কুড়মুড়ে স্বাদ আর টক-ঝাল মশলার মেলবন্ধনে এই পদের স্বাদ হয় একেবারেই অন্যরকম। বিশেষ করে গরম গরম ডাল-ভাতের সঙ্গে এই ভাজা খেতে দুর্দান্ত লাগে ।

উপকরণ

৪-৫টি মাঝারি আকারের করলা, ১/২ কাপ ভাজা চিনেবাদাম, ১টি পেঁয়াজ, ১-২টি কাঁচা লঙ্কা, ১ চামচ গোটা জিরে, ১/২ চামচ গুঁড়ো মশলা, ১ চামচ হলুদগুঁড়ো, ১/২ চামচ ধনেগুঁড়ো, ১/২ চামচ লঙ্কাগুঁড়ো, ১/২ চামচ আমচুর গুঁড়ো, ৩ চামচ তেল, স্বাদমতো নুন ও সামান্য চিনি।

পদ্ধতি

প্রথমে কাটা করলায় সামান্য নুন মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে কুচোনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে ভাজুন। এবার মাঝারি আঁচে করলা ভাল করে ভাজতে থাকুন যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। করলা ভাজা হয়ে এলে হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার কড়াইতে আগে থেকে হালকা ভেঙে রাখা ভাজা চিনেবাদামগুলো দিয়ে দিন। করলার সাথে বাদাম ভাল করে মিশিয়ে আরও ২ থেকে ৩ মিনিট ভেজে নিন। সব শেষে ওপর থেকে আমচুর গুঁড়ো বা সামান্য গুড় বা চিনি মিশিয়ে দিতে পারেন। সব উপকরণ ভাল করে মিশিয়ে আঁচ বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল মুচমুচে করলা চিনেবাদাম ভাজা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte