Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

নিজস্ব প্রতিনিধিঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মদারাট এলাকায়। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ওই পরীক্ষার্থীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।

পুলিশ তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার মদারাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোমিন পৈলানের ভাইপো আকাশ পৈলান দীর্ঘদিন ধরেই ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। পরিবারের দাবি, ঘটনার দিন সকালে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত জোর করে বাড়িতে ঢোকে। এরপর ওই পরীক্ষার্থীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই ছাত্রী চিৎকার শুরু করলে পাশের বাড়িতে থাকা তাঁর মা ছুটে আসেন। অভিযোগ, মেয়েকে বাঁচাতে গেলে তাঁর উপরও চড়াও হয় অভিযুক্ত। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছলে সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি পরিবারের।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে নির্যাতিতার পরিবারের সদস্যরা বারুইপুর থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte