Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'বারবার কেন একই দৃশ্য দেখতে হচ্ছে?' দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

'বারবার কেন একই দৃশ্য দেখতে হচ্ছে?' দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ফিরেছে ২০১২ সালের নির্ভয়া কাণ্ড! গ্রেটার নয়ডায় বাসের মধ্যে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন অভিনেত্রী ভুমি পেডনেকার। যদিও এই প্রথম নয়, এর আগেও মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রতিবাদী আওয়াজ তুলেছেন। জানা যায়, পড়াশোনা নিয়ে মায়ের কাছে বকুনি খাওয়ার পর গত ৩ অগস্ট বাড়ি থেকে বেরিয়ে যায় ওই কিশোরী।

তাঁর বাড়ি উত্তরপ্রদেশের মইনপুরীতে। একাদশ শ্রেণীর ছাত্রী সে। নয়ডার সেক্টর ৬৩-তে এক কাজিনের বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরোয় সে। প্রবল বৃষ্টি ও অন্ধকার হয়ে যাওয়ার কারণে সে নেমে পড়ে ট্রেন থেকে। এবার রাস্তায় একটি বাস দেখতে পেয়ে চালককে থামানোর জন্য ইশারা করে। এরপরেই ১৬ বছরের ওই নাবালিকাকে ভুল বুঝিয়ে বাসে তুলে নেয় চালক। বাসে আর কেউ ছিল না।

অভিযোগ, গাড়িটি চলতে শুরু করার কিছুক্ষণ পরেই কন্ডাক্টর মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে। এরপর কন্ডাক্টর ও চালক চলন্ত বাসের ভিতরেই তাঁকে যৌন নির্যাতন করে। মেয়েটি প্রতিরোধ করতে চাইলে দুজনেই তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর দিল্লি-এনসিআরে কাশ্মীর গেটের কাছে তাঁকে ফেলে রেখে পালায় অভিযুক্ত বাসের চালক এবং কন্ডাক্টর। ঘটনাটির তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই ওই বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ (পকসো) আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

এই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ধুম উঠেছে। ঘটনা মনে করিয়ে দিয়েছে ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের কথা। যেখানে একজন ডাক্তারি পড়ুয়াকে বাসে ধর্ষণের পর তাঁর গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এরপরেও মেয়েদের সুরক্ষা কোথায়? এই নিয়েই প্রশ্ন তুলে অভিনেত্রী ভুমি পেডনেকার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘কীভাবে আমরা এই ঘটনা বারবার ঘটতে দেখতে পারি! ধিক্কার জানাই।’ ঘটনার তদন্তে নেমে বাসটিকে জব্দ করে দিল্লি পুলিশ এবং মেডিক্যাল পরীক্ষার পর নির্যাতিতা কিশোরীকে তাঁর বাবার হাতে তুলে দেওয়া হয়। এদিকে ভূমিকে এখন ‘দলদল’ সিরিজে দেখা যাচ্ছে। যেখানে তিনি পুলিষ অফিসারের ভুমিকায় অভিনয় করছেন। এটি আমাজন প্রাইমে স্ট্রিমিং হচ্ছে এখন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte