Dailyhunt
বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে রবিবার (৩ মে) সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা হায়দরাবাদের আজকের শুরুটা ভালো হয়নি। মাত্র ১৫ রান করে কার্তিক ত্যাগীর বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন অভিষেক শর্মা।

প্রথমে ব্যাট করে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে প্যাট কামিন্সের দল তোলে মাত্র ১৬৫ রান। অর্থাৎ কলকাতাকে জিততে হলে করতে হবে ১৬৬ রান। এদিন বরুণ চক্রবর্তী একাই তাণ্ডব চালিয়েছেন। নিয়েছেন তিনটি উইকেট। তাঁকে সঙ্গ দিয়েছেন সুনীল নারাইন।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তবে শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে তাঁরা। নেমেই ঝড় তোলেন টি-টোয়েটির এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। তবে টিকতে পারেননি বেশিক্ষণ। ১০ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। হায়দরাবাদের হয়ে কেবল বড় রান করেছেন হেড। ২৮ বলে ৬১ রান করেছেন তিনি। অন্যদিকে হেনরিখ ক্লাসেন (১১ রান), স্মরণ রবিচন্দ্রন (৪ রান), অনিকেত ভার্মা (৬ রান) এবং সলিল অরোরা (২ রান) ব্যাট হাতে দলকে হতাশ করেছেন। ঈশান কিষান ক্রিজে থিতু হলেও হলেও দীর্ঘ ইনিংস খেলতে পারেননি। ইশান ২৯ বলে চারটি চার ও দুটি ছক্কা মেরে ৪২ রান করেন। ইশানকে ও সলিল অরোরাকে আউট করেছেন সুনীল নারিন। অধিনায়ক প্যাট কামিন্স মাত্র ১০ রান করে আউট হন। এদিন বরুণ নিয়েছেন রবিচন্দ্রন, অনিকেত ভার্মা ও ট্রাভিস হেডের উইকেট।

আরও পড়ুন: ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

উল্লেখ্য, চলতি মরশুমে হায়দরাবাদে ৯টি ম্যাচের মধ্যে ৬টিতেই জয়ী হয়েছে। অন্যদিকে, কলকাতা ৮টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে এবং বর্তমানে পাঁচ পয়েন্ট পেয়েছে। আইপিএলে এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স ৩১টি ম্যাচ খেলেছে। তার মধ্যে হায়দরাবাদ ১১টি ম্যাচ এবং কলকাতা ২০টি ম্যাচ জিতেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte