Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

নিজস্ব প্রতিনিধি: পুলিশের জালে ফের ৩১ বাংলাদেশি। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। ৩১ জন বাংলাদেশি নাগরিককে মালদায় নিয়ে এসে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে কর্ণাটকের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল। ৩১ বাংলাদেশির মধ্যে ১১ জন মহিলা, ৩ জন শিশু ও ১৭ জন পুরুষ ছিলেন।

মঙ্গলবার গভীর রাতে নিরাপত্তার মধ্যেই ট্রেনে করে তাদের মালদা টাউন স্টেশনে আনা হয়। সেখান থেকে রাতেই প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, ধৃতদের মালদায় নিয়ে আসার জন্য কর্ণাটক পুলিশের প্রায় ২০ জন আধিকারিক এসেছিলেন। তাঁদের ঘেরাটোপেই মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে পৌঁছন ৩১ জন। স্টেশনে পৌঁছনোর পর প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে স্থানান্তর করা হয়। তবে তাদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া কখন শুরু হবে, কিংবা কবে তাদের দেশে পাঠানো হবে, সেই বিষয়ে এখনও প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনও তথ্য জানানো হয়নি।

পুলিশ-প্রশাসন সূত্রে খবর, আপাতত হোল্ডিং সেন্টারেই রাখা হয়েছে ওই ৩১ জনকে। তাঁদের পরিচয়, নাগরিকত্ব এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। বেঙ্গালুরু থেকে মালদায় তাঁদের আনার পর স্থানীয় প্রশাসনের মধ্যেও বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে।তবে ধৃতদের বিরুদ্ধে পরবর্তী সময়ে ঠিক কোন আইনি পদক্ষেপ নেওয়া হবে, তাঁদের প্রত্যেকের ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং প্রত্যাবাসনের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte