Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

নিজস্ব প্রতিনিধি:গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে শনিবার (১ অগস্ট) একের পর এক চমক দেখালেন ভারতীয়রা। এক দিনেই ভারতের চার বক্সার সোনার পদক জিতলেন। শুরু হয়েছিল প্রীতি পাওয়ারের হাত ধরে। শেষ হল প্রিয়া ঘাংগাসের সোনার পদক জয়ে। ফের একবার বক্সিং দুনিয়ায় নিজেদের যোগ্যতা প্রমাণ করলেন ভারতের মেয়েরা।

৫৪ কেজি বিভাগে এদিন সোনা জিতেছেন প্রীতি পাওয়ার। তিনি হারিয়ে দিয়েছেন কানাডার স্কারলেট সাবানাহ ডেলগাডোকে। তার কিছুক্ষণ বাদে ৫৭ কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মিচেলা ওয়ালশকে হারিয়ে সোনা জেতেন জেসমিন লাম্বোরিয়া। এর পর ৫১ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের রুবি হোয়াইটকে হারিয়ে দেশকে সোনার পদক এনে দেন সাক্ষী চৌধুরী। পরে প্রিয়া ঘাংগাস কানাডার মেরি আল আহমেদিয়াকে হারিয়ে সোনা জিতেছেন। তারপরেই রাতে মহিলাদের ৭০ কেজি বক্সিং-য়ে ইংল্য়ান্ডের শ্যান্টেল রিডকে হারিয়ে সোনা জেতেন অরুন্ধতী চৌধুরী। আর গভীর রাতে ছেলেদের ৬০ কেজি বিভাগে সোনা জিতেছেন ভারতের এস সচিন। তারপরেই ভারতের হয়ে বক্সিং-য়ে দিনের শেষে সোনাটি এনে দিয়েছেন অঙ্কুশ পঙ্ঘল। পুরুষদের ৮০ কেজি বিভাগে সোনা জিতেছেন তিনি।

আরও পডুন: হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

কমনওয়েলথ গেমসের দশম দিন শনিবার সত্যিই ভারতের জন্য ছিল সোনার দিন। শুধু বক্সিংয়েই যে ছয়টি সোনা এসেছে তাই নয়, অ্যাথলেটিকসেও ভারতকে সোনা এনে দিয়েছেন শটপাটার সোমান রানা। ল্যান্ড মাইন বিস্ফোরণে এক পা হারানো ভারতীয় সেনার প্রাক্তন হাবিলদার সোমান ইতিহাসও গড়েছেন। ১৪টি সোনার পাশাপাশি ১৫টি রুপো ও আটটি ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। পদকপ্রাপ্তির তালিকায় ভারতের স্থান পাঁচ নম্বরে।

৫৯টি সোনা, ৩৪টি রুপো ও ৪৮টি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ঝুলিতে জমা পড়েছে ২২টি সোনা, ৩৮টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ পদক। ১৮টি সোনা, ১৭টি রুপো ও ২১টি ব্রোঞ্জ পদক জিতে তালিকার তিন নম্বরে রয়েছে কানাডা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte