Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

নিজস্ব প্রতিনিধি: ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। তাঁদের মাসিক সাম্মানিক ২ হাজার টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। দৈনিক সাম্মানিকও বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এতদিন যেখানে দিনে ৩৭৮ টাকা পাওয়া যেত, এবার থেকে তা বেড়ে দাঁড়াল ৪৪৫ টাকা।

অর্থাৎ, প্রতিদিন ৬৭ টাকা করে বৃদ্ধি পেল ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের সাম্মানিক। পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে নিয়মিত দায়িত্বে থাকা ভিলেজ পুলিশ ভলান্টিয়াররাই এই বর্ধিত হারের সুবিধা পাবেন।

সাম্মানিক বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের সাম্মানিক বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন ছিল। শেষ পর্যন্ত অর্থ দফতরের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করার পথে এগিয়েছে রাজ্য। নতুন নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র সাম্মানিকের হারেই পরিবর্তন আনা হয়েছে। তাঁদের চাকরি বা পরিষেবা সংক্রান্ত অন্যান্য শর্ত আগের মতোই থাকবে। ১ অগস্ট ২০২৬ থেকেই নতুন হার কার্যকর হওয়ায় ওই তারিখ থেকেই বর্ধিত সাম্মানিক পাওয়ার কথা ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের।

এর আগে সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁদের মাসিক ভাতা ২ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা করা হয়েছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়াররা এই বর্ধিত ভাতা পাবেন। সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রেও বর্ধিত ভাতা ১ অগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ অগস্ট মাস থেকেই মাথাপিছু মাসিক ১২ হাজার টাকা করে ভাতা পাওয়ার কথা তাঁদের। দীর্ঘদিন ধরেই সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনায় ছিল। শেষ পর্যন্ত তাঁদের মাসিক ভাতা ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভাতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের অন্যান্য পরিষেবা সংক্রান্ত শর্তে কোনও পরিবর্তন করা হয়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte