Dailyhunt
ভোটের আগেই কি  উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? বড় খবর দিল সংসদ

ভোটের আগেই কি উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? বড় খবর দিল সংসদ

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে নির্বাচন, শেষ পর্বে জোরকদমে চলছে প্রস্তুতি। কারণ, আগামি সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে বিধানসভা নির্বাচন। তবে কি ভোটের আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে হবে? তা নিয়ে কার্যত সংশয় ছিল। এবার সেই বিষয়ে জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারী শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক।

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে কার্যকর হয়। পরীক্ষা শেষ হলেই পরীক্ষার্থীরা ফলাফলের আসায় বসে থাকেন। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি পরীক্ষার ফল ঘোষণার অপেক্ষায় উৎসুক থাকেন বাবা মায়েরাও। যদিও পর্ষদ ফলাফলের বিষয়ে নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করেনি। তবে নির্বাচনের পরে অর্থাৎ মে মাসে ফল প্রকাশ হতে পারে বলে শোনা যাচ্ছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা।

সংসদের নিয়ম অনুযায়ী, আগে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ ঘোষিত হবে। তারপরেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। তবে বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখা হচ্ছে। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়ায় বহু শিক্ষক-শিক্ষিকা ও সরকারি আধিকারিক যুক্ত থাকার ফলে ফল প্রকাশে কিছুটা তারিখ পিছানো হয়েছে। মে মাসের ৭ অথবা ৮ তারিখ নাগাদ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা। তার দুই থেকে তিন দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হতে পারে (WBCHSE)।

কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের রেজাল্ট?

উচ্চমাধ্যমিকের ফলাফলও দেখতে পাবেন পর্ষদের ২ টো ওয়েবসাইট wbresults.nic.in ও wbchse.wb.gov.in ওয়েবসাইট-এ। পরীক্ষার্থীরা wbresults.nic.in ও wbchse.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর দিন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte