Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, মার্কিন নাগরিকদের ঠকিয়ে সাইবায় প্রতারণায় গ্রেফতার ১১

ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, মার্কিন নাগরিকদের ঠকিয়ে সাইবায় প্রতারণায় গ্রেফতার ১১

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন নাগরিকদের প্রতারণার ছক চলছিল গুরগাঁওয়ের পালম বিহারের একটি বাড়িতে। সেই বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস করল সাইবার ক্রাইম ওয়েস্ট থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। পুলিশের দাবি, নামী মার্কিন সংস্থার গ্রাহক পরিষেবা কর্মী পরিচয় দিয়ে বিদেশের নাগরিকদের ভয় দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নিত অভিযুক্তেরা।

পুলিশ সূত্রে খবর, ফোন করে বলা হত, সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে ভাইরাস ঢুকেছে কিংবা কোনও প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানের নামে তাঁদের একটি ভার্চুয়াল টোল-ফ্রি নম্বরে যোগাযোগ করতে বলা হত। তার পর শুরু হত প্রতারণার আসল পর্ব। ইংরেজিতে কথাবার্তা বলে বিভিন্ন কৌশলে আতঙ্ক তৈরি করা হত। এমনকি মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (FTC)-এর নাম করে ভুয়ো চিঠি দেখিয়েও ভয় দেখানো হত বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ফোন করে বলা হত, সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে ভাইরাস ঢুকেছে কিংবা কোনও প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানের নামে তাঁদের একটি ভার্চুয়াল টোল-ফ্রি নম্বরে যোগাযোগ করতে বলা হত। তার পর শুরু হত প্রতারণার আসল পর্ব। ইংরেজিতে কথাবার্তা বলে বিভিন্ন কৌশলে আতঙ্ক তৈরি করা হত। এমনকি মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (FTC)-এর নাম করে ভুয়ো চিঠি দেখিয়েও ভয় দেখানো হত বলে অভিযোগ।

পুলিশের দাবি, এ ভাবে এক-এক জনের কাছ থেকে ১০ হাজার থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত আদায় করা হয়েছে। X-Lite Dialler সফটওয়্যার এবং FaceTime-এর মাধ্যমে মার্কিন নাগরিকদের সঙ্গে যোগাযোগ করত চক্রটি। প্রতারণার টাকা কখনও বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হত, আবার কখনও উপহার কার্ডের তথ্যের মাধ্যমে আদায় করা হত। গত দু'-তিন মাস ধরে পালম বিহারের ওই ভাড়া বাড়িতে কল সেন্টারটি চলছিল। কমিশনের ভিত্তিতে কাজ করতেন অভিযুক্তেরা। অভিযানের সময় ৯টি ল্যাপটপ, ২০টি মোবাইল ফোন, দু'টি হেডফোন-মাইক্রোফোন, দু'টি গাড়ি, একটি মোটরবাইক এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte