Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের 'পাথরসম্রাট' টুলু মণ্ডল নিরাপত্তা ও রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী বিষয়টি উল্লেখ করলে আদালত মামলা দায়েরের অনুমতি দেয়। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামের মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করে। মিনার টুলুর আত্মীয়। এই ঘটনার পর বীরভূম জেলা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে, যেখানে প্রধান অভিযুক্ত হিসেবে টুলু মণ্ডলের নাম রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই মামলায় গ্রেফতারির আশঙ্কাতেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন ভগ্নিপতি মিনার মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই কার্যত অন্তরালে চলে গিয়েছেন টুলু মণ্ডল। তদন্তকারীদের অনুমান, তিনি দেশ ছেড়ে বিদেশে আত্মগোপন করে থাকতে পারেন। মিনার মণ্ডল পুলিশি জেরায় দাবি করেছেন, টুলু তাঁর সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte