Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার দুপুর ১২টার পর অফিস টাইমের মধ্যে তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ দিয়েছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সেই নির্দেশ মেনেই হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার বিকেলে ৯ নং ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে অবৈধ বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত।

অভিযোগ, অভিষেকের অফিসের ছাদে তৃণমূল কংগ্রেসের একটি বিলবোর্ড ছিল যেটি অবৈধ। সেটি খুলতে গিয়েই বাধার মুখে পড়েন বলে দাবি পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীদের। সেই ইস্যুতে অভিষেক সহ একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। বিলবোর্ড ইস্যুতেই এদিন তৃণমূল সাংসদকে তলব করা হয়েছিল। তাতে সাড়া দিয়েই হাজিরা দিলেন অভিষেক।

বিস্তারিত আসছে…

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte