Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের 'অস্কার' পুরস্কার

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের 'অস্কার' পুরস্কার

নিজস্ব প্রতিনিধি: 'অস্কার'-কে ভাবছে অস্ত্র। সেই কারণে পুরস্কার নিয়ে বিমানে উঠতেই দেওয়া হল না অস্কার জয়ী তথ্যচিত্র 'মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন'-এর সহ-পরিচালক তথা রুশ চলচ্চিত্র নির্মাতা পাশা তালানকিনকে। গত মার্চে অস্কারে তথ্যচিত্র বিভাগে সেরার পুরস্কার জিতেছে 'Mr. Nobody against putin'।

সেই তথ্যচিত্রের সহ-পরিচালক পাশা তালানকিন জানিয়েছেন, গত বুধবার নিউইয়র্ক বিমানবন্দরের একটি নিরাপত্তা ঘাঁটিতে তাঁকে ৩.৮ কেজি ওজনের অস্কার মূর্তি নিয়ে আটকে দেওয়া হয়। যে কারণে তাঁকে লাগেজের সঙ্গেই অস্কার পুরস্কারটি দিয়ে দিতে হয়। অথচ গত মার্চে পুরস্কার জেতার পর তিনি একাধিকবার অস্কার নিয়ে যাতায়াত করেছেন বিমানে চেপে। তখন তাঁকে কেউ বাধা দেয়নি। কিন্তু এবার অস্কারকে তাঁরা কোনও অস্ত্র হিসেবে বিবেচনা করল। এই ঘটনাই তাঁকে অবাক করেছে।

JFK বিমানবন্দর থেকে লুফথানসার ফ্লাইটে করে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাওয়ার পথে পরিচিলকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। যেখানে অস্ত্র ভেবে পরিচালককে অস্কার সঙ্গে নিয়ে বিমানে উঠতে দেওয়া হয়নি। ফ্রাঙ্কফুর্টে পৌঁছনোর পরে তিনি বিষয়টি একটি সংবাদমাধ্যমটিকে জানান। পরিচালক আরও জানান, এমনকি বিমানবন্দরের চেকপয়েন্টে লুফথানসা এয়ারলাইনের একজন এজেন্ট পরিচালকের অস্কার পুরস্কারটি পুরো ফ্লাইট জুড়ে নিজের কাছে রাখবেন বলেও প্রস্তাব দিয়ে ছিলেন, কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করে দেন। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক রবিন হেসমান, জানিয়েছেন, তিনিও এই বিষয়ে বিমানবন্দর নিরাপত্তা ও বিমান সংস্থার কর্মীদের সঙ্গে যোগাযোগ করে ছিলেন। কিন্তু কোনও ভাবেই বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা অস্কার নিয়ে পরিচালককে বিমানে উঠতে দেয়নি। আর কোনও উপায় না পেয়ে তালানকিনকে শেষমেষ অস্কারটি কার্গো হিসেবে জমা দিতে বলা হয়। তখন পরিচালকের লাগেজ চেক-ইন হয়ে গিয়েছিল, তাঁকে বিমান সংস্থার কর্মকর্তারা একটি কার্ডবোর্ডের বাক্স দেন। এরপর দুজন এজেন্ট তাঁর অস্কার পুরস্কার টি বাবল-র‍্যাপে মুড়ে পরিবহনের জন্য নিয়ে যান, এই পুরো প্রক্রিয়াটি তালানকিন ফোনে রেকর্ড করেন।

কিন্তু সমস্যাটা হয় জার্মানির ফ্রাঙ্কফুর্টে নামার পর। যেখানে অবতরণ করার পরে চলচ্চিত্র নির্মাতা তাঁর অস্কার পুরস্কারটি যে বাক্সে ছিল, তার আর কোনও খোঁজ পাননি। লুফথানসার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও সেটা নেই। তারা ওটা হারিয়ে ফেলেছে। এই বিষয়ে লুফথানসা কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, ‘আমরা এই পরিস্থিতির জন্য গভীরভাবে দুঃখিত। আমাদের দল বিষয়টি অত্যন্ত যত্ন ও তৎপরতার সঙ্গে বিষয়টি তদন্ত করছে, অস্কারটি যত দ্রুত সম্ভব খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’ এদিকে পরিচালক স্মৃতি ধরে রাখার জন্যে এর বিকল্প ব্যবস্থার অনুরোধ করেছেন একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS) কর্তৃপক্ষের কাছে। এই বিষয়ে JFK বিমানবন্দর কর্তৃপক্ষ এবং লুফথানসার বিমান কর্তৃপক্ষের এমন একটি সম্মানজনক পুরস্কার নিয়ে অবহেলার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। কেননা মহামূল্যবান অস্কার পাওয়ার সুযোগ খুব মানুষেরই হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte