Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার, জানুন কারণ

বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার, জানুন কারণ

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল ৪৮ দলকে নিয়ে। লড়াই ময়দান এখন জমজমাট কারণ ৪৮টি দলের মধ্যে নিজেদের খেলার মধ্যে দিয়ে টিকে রয়েছে ৮টি দল। যারা খেলবে কোয়ার্টার ফাইনালে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকেই শুরু হচ্ছে ফিফার এই মেগা ইভেন্ট। তবে শেষ আটের মহারণে নামার আগে বড় চিন্তায় রয়েছেন বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর অন্তত ১৮ জন ফুটবলার।

কারণ, এই ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলেই দল সেমিফাইনালে উঠলেও দর্শক হয়ে থাকতে হবে তাদের।

এই তালিকায় আছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের মতো অন্যতম ফেভারিট দলগুলোও। তবে কিছুটা বেশি দুশ্চিন্তা রয়েছে ইংল্যান্ড ও মরক্কোর। কারণ দুটি দলেরই চারজন করে ফুটবলার নকআউট রাউন্ডে একটি হলুদ কার্ড দেখেছেন। ফলে কোয়ার্টার ফাইনালে বেশ সতর্কতার সঙ্গে খেলতে হবে তাদের। এই দলগুলি সকলেই শেষ আটে জায়গা করে নিয়েছে। এছাড়াও সুইজারল্যান্ড ও ফ্রান্সের তিন জন করে এবং স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও নরওয়ের একজন করে খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন।

জেনে নিন কারা কারা রয়েছেন নিষেধাজ্ঞার ঝুঁকিতে

ইংল্যান্ড : জুড বেলিংহ্যাম, নিকো ও'রাইলি, ডেক্লান রাইস, মার্ক গেয়ি

মরক্কো : ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল, বিলাল এল খানুস

ফ্রান্স : মানু কোনে, মাইকেল ওলিসে, ব্রাডলি বারকোলা

সুইজারল্যান্ড : গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহাইম

আর্জেন্টিনা : গঞ্জালো মন্টিয়েল

স্পেন : ফেররান তোরেস

বেলজিয়াম : ব্র্যান্ডন মেচেলে

নরওয়ে : অ্যান্তোনিও নুসা

বিশ্বকাপের সম্প্রসারিত সংস্করণে এবার অংশ নিয়েছে ৪৮টি দল। ফলে নকআউট পর্বে আগের তুলনায় একটি অতিরিক্ত রাউন্ড যোগ হয়েছে। এই পরিবর্তনের কারণে হলুদ কার্ডের নিয়মেও সংশোধন আনে ফিফা। আগের নিয়মে টুর্নামেন্টে দুটি আলাদা ম্যাচে হলুদ কার্ড দেখলেই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হতে হতো। কিন্তু নতুন ফরম্যাটে সেই নিয়ম অপরিবর্তিত থাকলে অনেক তারকা ফুটবলার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা ছিল। সে কারণেই গ্রুপ পর্ব শেষে সব হলুদ কার্ডের হিসাব বাতিল বা রিসেট করে দেওয়া হয়েছে। এরপর নকআউট পর্বে নতুন করে কার্ডের হিসাব শুরু হয়। শেষ ৩২ কিংবা শেষ ষোলোর ম্যাচে যারা একটি হলুদ কার্ড পেয়েছেন, তারা কোয়ার্টার ফাইনালে আরেকটি কার্ড দেখলে সেমিফাইনালে নিষিদ্ধ হবেন। তবে কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর আবারও হলুদ কার্ডের নিয়ম মুছে যাবে। ফলে হলুদ কার্ডের কারণে কোনও ফুটবলার ফাইনাল মিস করবেন না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte