নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ মানেই চমক। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। তার আগে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ঘানা ও কলম্বিয়ার খেলা দিয়েই শেষ হয়েছে শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার লড়াই।
এবার লড়াই হবে কোয়ার্টার ফাইনালে ওঠার। জেনে নিন কোয়ার্টার ফাইনালে কোন দল কার মুখোমুখি হতে চলেছে।
শেষ ষোলোয় কে কার মুখোমুখি
কানাডা-মরক্কো
প্যারাগুয়ে-ফ্রান্স
ব্রাজিল-নরওয়ে
মেক্সিকো-ইংল্যান্ড
পর্তুগাল-স্পেন
যুক্তরাষ্ট্র-বেলজিয়াম
আর্জেন্টিনা-মিসর
সুইজারল্যান্ড-কলম্বিয়া
ফিফা বিশ্বকাপ ২০২৬: শেষ ৩২-এর ফলাফল
দক্ষিণ আফ্রিকা ০-১ কানাডা
ব্রাজিল ২-১ জাপান
জার্মানি ১-১ ( ৩-৪ পয়েন্ট) প্যারাগুয়ে
নেদারল্যান্ডস ১-১ (২-৩ পয়েন্ট) মরক্কো
কোত দিভোয়ার ১-২ নরওয়ে
ফ্রান্স ৩-০ সুইডেন
মেক্সিকো ২-০ ইকুয়েডর
ইংল্যান্ড ২-১ কঙ্গো
বেলজিয়াম ৩-২ সেনেগাল
আমেরিকা ২-০ বসনিয়া-হার্জেগোভিনা
স্পেন ৩-০ অস্ট্রিয়া
পর্তুগাল ২-১ ক্রোয়েশিয়া
সুইজারল্যান্ড ২-০ আলজেরিয়া
অস্ট্রেলিয়া ১-১ (২-৪পয়েন্ট) বনাম মিশর
আর্জেন্টিনা ৩-২ কেপ ভার্দে
কলম্বিয়া ১-০ ঘানা
ফুটবল বিশ্বকাপ এখন আরও উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষ হতেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ১৬টি শক্তিশালী দল। এবার শুরু হচ্ছে নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচ, যেখানে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উন্মাদনা। প্রতিটি ম্যাচ এখন ‘করো বা মরো’। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক পরাশক্তির পাশাপাশি চমক দেখানো কয়েকটি দলও জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। ফলে প্রতিটি ম্যাচই হতে চলেছে টানটান উত্তেজনায় ভরপুর। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, চলতি বছরের বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে? বর্তমান চ্যাম্পিয়নদের পাশাপাশি ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনাসহ একাধিক শক্তিশালী দলকে ঘিরে চলছে জোর চর্চা। অন্যদিকে, অপেক্ষাকৃত কম শক্তিশালী দলগুলিও দুরন্ত পারফরম্যান্সে বড় দলগুলিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

