Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক 'আলু মুড়ি'

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক 'আলু মুড়ি'

নিজস্ব প্রতিনিধিঃ বিকেলের চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে? অথচ রান্নাঘরে বেশি সময় কাটাতে চাইছেন না? তাহলে বানিয়ে ফেলতে পারেন মেঘালয়ের জনপ্রিয় আলু মুড়ি'। ঝটপট তৈরি হওয়া এই খাবারে রয়েছে মুড়ির মুচমুচে স্বাদ, আলুর নরম ভাব এবং মশলার ঝাল-টক-মিষ্টি স্বাদের দারুণ সংমিশ্রণ।

মাত্র ১০ মিনিটেই তৈরি করা যায় এই সহজ স্ন্যাকস।

উপকরণ

২কাপ মুড়ি, ২টি সেদ্ধ আলু, ১টি কুচি করে কাটা পেঁয়াজ, ১-২টি কুচি কাঁচালঙ্কা, সামান্য ধনেপাতা, ১-২ চা চামচ সর্ষের তেল, ১ চা চামচ লেবুর রস, স্বাদমতো নুন, ১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১/২ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, সামান্য চাট মশলা।

পদ্ধতি

প্রথমে সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এরপর একটি বড় পাত্রে মুড়ি নিয়ে তার সঙ্গে সেদ্ধ আলু, কুচনো পেঁয়াজ, কাঁচালঙ্কা ও ধনেপাতা মিশিয়ে নিন।এবার এতে স্বাদমতো নুন, লঙ্কাগুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এবং সামান্য চাট মশলা দিন। উপর থেকে লেবুর রস ও সর্ষের তেল দিয়ে সব উপকরণ ভালভাবে মিশিয়ে নিন। তবে মুড়ি যাতে বেশি নরম না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। তাই পরিবেশনের ঠিক আগে সমস্ত উপকরণ মেশানোই ভাল। তাহলেই তৈরি মেঘালয়ের জনপ্রিয় ঝটপট আলু মুড়ি। বিকেলের চায়ের সঙ্গে এই আলু মুড়ি হতে পারে দারুণ একটি স্ন্যাকস।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte