Dailyhunt
চেক বাউন্স নিয়ে রাজপালকে অপমান, 'ভাই'-এর মতো পাশে দাঁড়ালেন সলমান

চেক বাউন্স নিয়ে রাজপালকে অপমান, 'ভাই'-এর মতো পাশে দাঁড়ালেন সলমান

নিজস্ব প্রতিনিধি: এবার রাজপাল যাদবের সমর্থনে আসরে নামলেন সুপারস্টার সলমান খান। এমনিতে সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন ভাইজান। ব্যক্তিগত জীবনের খুব কম আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে মঙ্গলবার (৭ এপ্রিল) রাজপালকে নিয়ে লম্বা পোস্ট করলেন অভিনেতা। সম্প্রতি ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় তিহার জেলে আত্মসমর্পণ করে ছিলেন 'ভুল ভুলাইয়া' খ্যাত অভিনেতা রাজপাল যাদব।

মামলায় বারবার তাঁর আদালতে গড়হাজিরা এবং ঋণ পরিশোধ করার আশ্বাস দিয়েও তা না করা, বিভিন্ন অভিযোগে বিদ্ধ হয়ে দিল্লি হাইকোর্টের নির্দেশে তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেছিলেন। যদিও এখন তিনি অন্তর্বর্তীকালীন জামিনে জেলের বাইরে আছেন। কিন্তু ৯ কোটি টাকা ফেরৎ না দেওয়া পর্যন্ত তাঁর রেহাই নেই। এমন পরিস্থিতিতে রাজপালের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক ব্যক্তিত্বরা। কিন্তু সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজপালকে নিয়ে ঠাট্টা করেছিলেন একজন প্রবীণ সাংবাদিক। অভিনেতার আইনি মামলাটিকে হাস্যরসে পরিণত করেন।

একজন প্রবীণ সাংবাদিক অভিনেতাকে বলেন যে, ‘ডলারের দর যতই ওঠানামা করুক না কেন, রাজ পালকে পুরো ঋণ শোধ করতেই হবে। যদিও রাজপাল তখন এই বিদ্রূপকে রসিকতার ছলেই নিয়েছিলেন। কিন্তু সাংবাদিকের এই প্রশ্ন ক্ষুব্ধ করেছে সলমান খান কে। তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার
সলমান খান তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে রাজ পালকে সমর্থন করে লিখেছেন, ‘রাজপাল ভাই, আপনি ৩০ বছর ধরে কাজ করছেন, এবং আমরা সবাই আপনাকে বারবার ডেকেছি। কারণ আপনি আপনার কাজটা বোঝেন এবং তাতে নতুন মাত্রা যোগ করেন। আপনি প্রচুর কাজ পাবেন, এবং এই ডলারের হারে তা পেতেই থাকবেন। এটাই বাস্তবতা। আর মনে রাখবেন, কখনও কখনও কিছু জিনিস স্রোতের বাইরে চলে যায়। তবে আপনি মন দিয়ে কাজ করুন। ডলারের দাম বাড়ুক বা কমুক, তাতে কিছু যায় আসে না, ভারতে যোগ্যরা কখনও কাজ বিমুখ হয়না।”

পুরো বিতর্কটা কী নিয়ে?

আসলে সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করার সময় একজন প্রবীণ সাংবাদিক রাজপালকে কটাক্ষ করেন। তিনি রাজপালের ৯ কোটি টাকার (প্রায় ১.৯ মিলিয়ন ডলার) আইনি মামলার বিষয়টি নিয়ে আলোচনা করেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে রাজপালকে বলতে দেখা যায় যে, ‘টাকা আর ডলার সব ওঠানামা করছে। আমি কিছুই বুঝতে পারছি না, শুধু বসে বসে ‘শান্তি, শান্তি’ বলছি।’ জবাবে প্রবীণ সাংবাদিক বলেন, “রাজপাল ভাই, ডলার আর টাকার যতই ওঠানামা হোক না কেন, আপনি যা ধার করেছেন তা আপনাকে শোধ করতেই হবে।” তাঁর এই মন্তব্য শুনে রাজপাল নিজেও অবাক হয়েছেন। কারণ এমন জনবহুল স্থানে আইনি মামলা নিয়ে আলোচনা একেবারেই ঠিক নয়। কিন্তু এই ঘটনায় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা তারকারা হেসে ওঠেন এবং হাততালি দিতে শুরু করেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte