Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'ছেলে ভোলানো কথা বলছেন মমতা,' তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

'ছেলে ভোলানো কথা বলছেন মমতা,' তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

নিজস্ব প্রতিনিধি: 'অপেক্ষা করুন, ফের তৃণমূল ক্ষমতাতে ফিরবে,' গতকাল, শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের এমনটাই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, 'অপেক্ষা করুন, ধৈর্য্য ধরুন। আমরাই ফের ক্ষমতাতে ফিরব। ততদিন পর্যন্ত মন দিয়ে দলটা করতে হবে।

আমরাই আসছি, তাই অপেক্ষা করুন।’ গতকাল, শুক্রবার এমনটাই দাবি করেছিলেন তৃণমূলনেত্রী।

আরও পডুন: নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

আজ, শনিবার খড়্গপুরে চা চক্রে গিয়ে মমতার সেই দাবির বিরুদ্ধেই তোপ দেগেছেন দিলীপ ঘোষ। কটাক্ষের সুরে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেছেন, ‘ওসব কথা বাদ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে ভোলানো, বাচ্চাদের ভুলিয়ে রাখার জন্য এসব কথা বলছেন। উনি এসব বলে দলে লোক টানার চেষ্টা করছেন। কিন্তু আদপে তা হবে না। সবাই জানে, ওদের ছাত্র নেতারাও জানে, মমতাদি বৃদ্ধ হয়ে গেলেও কোনওদিন আর রাজ্যে ক্ষমতাতে আসবেন না।’ শুধুই তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা নিয়েই তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল, শুক্রবার জানিয়েছিলেন, ‘দলের ধৃত কর্মীদের ছাড়াতে তিনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন।’ তৃণমূলনেত্রীর সেই মন্তব্যের জেরে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ট্রোলের শিকার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ইস্যুতে খোঁচা দিলেন দিলীপও। এদিন তিনি জানিয়েছেন, ‘আমরা জানি তো, উনি দেশের আইন ব্যবস্থাতে বিশ্বাস করেন না। আগেও বলেছেন উনি। আমিও পরামর্শ দিচ্ছি ওনাকে আন্তর্জাতিক আদালতে প্রয়োজনে রাষ্ট্রসঙ্ঘে যেতে। তাতে কোনও লাভ হবে না।’

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte