Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?','লক আপ'-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

'চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?','লক আপ'-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

নিজস্ব প্রতিনিধিঃ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাম কাপুরকে নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছে। 'লক আপ'-এর মঞ্চে তাঁর প্রাণবন্ত এবং খোলামেলা স্বভাব দর্শকদের নজর কেড়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানের মধ্যেই তাঁর আচরণ নিয়ে আপত্তি জানান শ্রেয়া কলরা। রামের বার বার চুম্বনে তিনি অস্বস্তি বোধ করেছিলেন বলে অভিযোগ করেন শ্রেয়া।

এর পরেই সমাজমাধ্যমে শুরু হয় বিতর্ক। নানা মন্তব্যের পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয় অভিনেতাকে।

এ বার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন রাম কাপুর। নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তাঁর আচরণ কেউ অন্য ভাবে নিলে তা নিয়ে তিনি মাথা ঘামাতে রাজি নন। নিজের স্বভাবও কারও জন্য বদলাতে চান না তিন্ললে রামের কথায়, 'লক আপ'-এ শ্রেয়া তাঁর সঙ্গে কথা বলেছিলেন। তাঁকে নিয়ে কথা বলার পিছনে শ্রেয়ার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। রামের দাবি, '’আমি আমার কর্মজীবনের শুরু থেকেই এমন। কারও ভুল বোঝাবুঝির জন্য নিজেকে বদলাব না।’

প্রায় ২৭ বছরের অভিনয় জীবনের প্রসঙ্গও টেনে আনেন রাম। তাঁর বক্তব্য, এত বছরের কর্মজীবনে কোনও অভিনেত্রী তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তোলেননি। তাই কে কী বলছেন, তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। এই বিতর্কে আর সময় নষ্ট করতে চান না অভিনেতা। রামের কথায়, জীবন খুব দ্রুত এগিয়ে চলেছে। তাই বিতর্কে আটকে না থেকে জীবনের ভাল দিকগুলির দিকেই মন দিতে চান তিনি। তাঁর স্পষ্ট বার্তা সমালোচনা থাকুক, কিন্তু নিজের মতোই থাকবেন রাম।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte