Dailyhunt
দেবতাকে মিষ্টি নয়, খুশি করা হয় চকোলেট ও বিস্কুটে, কোথায় রয়েছে এই মন্দির?

দেবতাকে মিষ্টি নয়, খুশি করা হয় চকোলেট ও বিস্কুটে, কোথায় রয়েছে এই মন্দির?

নিজস্ব প্রতিনিধি : কাশীর সর্বত্র মহাদেবের বাস। বাবা বিশ্বনাথের এই শহরে ভৈরবকে পাহাড়াদার হিসেবে মনে করা হয়। কিন্তু অনেকেই জানেন না এই বারাণসীতে এমন একটি মন্দির আছে যেখানে দেবতাকে প্রচলিত মিষ্টি, লাড্ডু ও পেড়া দেওয়া হয়না। তিনি খুশি হন চকলেট, টফি এবং বিস্কুট নিবেদন করলে। এই মন্দিরে দেবতাকে সেগুলোই দেওয়া হয়।

জানেন কোন সে মন্দির?

বারাণসীর কামাচ্ছায় রয়েছে এই মন্দির। বটুক ভৈরব মন্দির বলে পরিচিত এটি। এই মন্দিরের মহিমা আলাদা। শিবের শিশু রূপ এখানে দেখতে পারবেন। এটি অত্যন্ত প্রাচীন ও জাগ্রত মন্দির। শিবের শিশু রূপ হল বটুক ভৈরব। কাল ভৈরবের শান্ত ও করুণাময় রূপ এটি। এই মন্দির তন্ত্রসাধনার জন্য প্রসিদ্ধ। ‘বটুক’ শব্দটির অর্থই হলো ‘শিশু’। ঠিক যেমন আমরা ছোট বাচ্চাদের খুশি করার জন্য বিভিন্ন জিনিস দেই, তেমনি ভক্তরা বাবাকে খুশি করতে খেলনা ও চকোলেট নিয়ে আসেন।

ভক্তরা দেবতার জন্য টফি, চকোলেট, বিস্কুট এবং খেলনা নিয়ে আসেন। বিশ্বাস করা হয় যে বটুক ভৈরব এই জিনিসগুলি পেয়ে খুশি হন। ভক্তরা পরম স্নেহ ও ভক্তি সহকারে দেবতাকে এই নৈবেদ্যগুলি নিবেদন করেন এবং এমনকি তাঁকে সন্তানের মতো আদর-যত্নও করেন। অন্য মন্দিরে দেব-দেবীর জন্য যেমন মিষ্টি বা ফল নিয়ে যাওয়া হয়, তেমন এই মন্দিরে বটুক ভৈরবের জন্য নিয়ে যাওয়া হয়।

ভক্তরা সন্তানদের নিয়ে সমস্যায় জর্জরিত হয়ে আসেন। তাদের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন। বিশ্বাস করা হয় যে, বটুক ভৈরবের পুজো করলে সন্তানের সমস্যা দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তি আসে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, বটুক ভৈরব শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি দেন। কারও জন্মকুণ্ডলীতে রাহু ও কেতুর সমস্যা থাকলে অশুভ শক্তি এবং অলৌকিক বাধাও দূর করে। ভক্তরা মন্দিরের যজ্ঞকুণ্ডে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন এবং বিশেষ ফল লাভের জন্য প্রার্থনা করেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte