Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ডিমের চেনা স্বাদে আনুন নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভর্তা

ডিমের চেনা স্বাদে আনুন নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভর্তা

নিজস্ব প্রতিনিধিঃ রোজকার একঘেয়ে ডিমের ঝোল বা ওমলেট খেয়ে মুখে অরুচি ধরে গেছে? তবে আজই পাতে পড়ুক জিভে জল আনা এক নতুন পদ। সাধারণ ডিম দিয়েই বানিয়ে ফেলুন কাঁচালঙ্কা বাটা দিয়ে ঝাল ভর্তা। ঝাল-ঝাল, ঝাঁঝালো আর মাখোমাখো এই ভর্তা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। বানানো যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত।

উপকরণ

৪টি সেদ্ধ করা ডিম, ৫-৬টি কাঁচালঙ্কা, ১ কাপ পেঁয়াজ কুচি, ৪ টেবিল চামচ ধনেপাতা কুচি, ২ টেবিল চামচ সরষের তেল, স্বাদমতো নুন, ১ চা চামচ লেবুর রস।

পদ্ধতি

সেদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে একটি পাত্রে কাঁটা চামচ বা হাত দিয়ে ভাল করে মেখে নিন। অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা বাটা এবং স্বাদমতো নুন একসঙ্গে হাত দিয়ে ভাল করে ডলে নিন। এবার ওই মাখা পেঁয়াজের মধ্যে কাঁচা সরষের তেল ও ধনেপাতা কুচি দিয়ে আরও একবার মিশিয়ে নিন। শেষে চটকে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে হালকা হাতে মেশান। ইচ্ছে হলে উপর থেকে সামান্য লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। তৈরি আপনার গরম গরম ডিমের ঝাল ভর্তা!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte