Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল', মুখ খুললেন শুভেন্দুর বাবা

'এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল', মুখ খুললেন শুভেন্দুর বাবা

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী । বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে হামিম মণ্ডল নামে জইশ-ই-মহম্মদের এক সন্দেহভাজন সদস্যকে গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তদন্তকারীদের দাবি, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচি, গতিবিধি এবং ভিআইপি মুভমেন্ট-সংক্রান্ত কিছু নথি উদ্ধার হয়েছে। এই ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী।

শুক্রবার এক সাক্ষাৎকারে শিশির অধিকারী বলেন, ‘কিছু প্রভাবশালী চক্র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ।’ তাঁর দাবি, ‘কয়লা মাফিয়া, গরু মাফিয়া, বালি চোর ধরা পড়ছে। এদের স্বার্থে ঘা লেগেছে।' সেই কারণেই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিশির অধিকারীর কথায়, মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি আগেভাগেই বিভিন্ন সরকারি দফতরে পৌঁছে যায়। তাঁর কথায়, 'আপনারা তো জানেন, কত জন ধরা পড়েছে। কত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। যাঁদের স্বার্থে ঘা পড়েছে, তাঁরাই হায়নার মতো তাকিয়ে আছে। চেষ্টা করছে কখন, কী ভাবে মেরে দেওয়া যায়।' তবে একই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় সংস্থা এবং নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। তাঁর বিশ্বাস, ‘শেষ পর্যন্ত ওরা কেউ কিছু করতে পারবে না।'

তবে বাবা হিসেবে উদ্বেগ যে রয়েছেই, তা স্বীকার করেছেন শিশির অধিকারী। ছেলের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হয়। তিনি বলেন, ‘হ্যাঁ, চিন্তা তো হয়ই।' তাঁর স্পষ্ট কথা, 'এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল।' যদিও হামিদ মণ্ডল গ্রেফতারের পর এখনও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়নি, তবু তিনি নিয়মিত ঘটনার আপডেট পাচ্ছেন বলে জানান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte