Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

নিজস্ব প্রতিনিধি: গাজায় ইজরায়েলের আগ্রাসনের নগ্ন চিত্র ফাঁস করলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বর্তমানে গাজার কি অবস্থা হয়েছে, একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করে বোঝাতে চেয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী। রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী সংস্থার প্রাক্তন বিশেষ দূতের পদে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি।

গোটা বিশ্ব ঘুরে শরণার্থী সমস্যার কথা শুনেছেন তিনি। বারবার সেই বিষয়ে সমাধানের কথাও বলতে দেখা গিয়েছে অ্যাঞ্জেলিনাকে। এবার গাজায় প্যালেস্তিনীয়দের উপর নির্মম হামলা ও গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য নাম না করে ইজরায়েলকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

আজ, রবিবার সকালে ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, 'এখন গুগল আর্থ খুললেই দেখা যাবে গাজার কী অবস্থা করা হয়েছে।' দীর্ঘ এক পোস্টে জোলি ইজরায়েলের নাম উল্লেখ না করে বলেন, গাজার পুরো এলাকাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় পরিকাঠামোর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে। জোলি লিখেছেন, গাজায় প্রায় ১৯ লক্ষ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, 'ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে এখনও নানা বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।' অ্যাঞ্জেলিনা জোলি, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ২০২২ সালের গাজা প্রদেশের ছবি ও ২০২৬ সালের সেখানকার ধ্বংসস্তূপের চিত্র প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আরও পডুন: ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর 'পনির ভাপা'

নিজের পোস্টে হলিউড অভিনেত্রী লিখেছেন, 'গুগল আর্থে গাজায় ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে। শীত আসার আগেই সেখানকার মানুষের আশ্রয় প্রয়োজন। সেই অনুযায়ী বিপুল পরিমাণ মানবিক সহায়তা প্রয়োজন সেখানকার শরণার্থীদের জন্য। হাসপাতালগুলিতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ করতে হবে।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte