নিজস্ব প্রতিনিধি ,গাজোল: গাজোল বিধানসভায় তৃণমূলের হাইভোল্টেজ প্রচার। দলীয় প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে এবার প্রচারে নামলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ, 'মা' সিরিয়াল খ্যাত 'ঝিলিক' ওরফে শ্রীতমা ভট্টাচার্য(Sritama Bhattacharya)। মঙ্গলবার দুপুর থেকে গাজলের পান্ডুয়া, আদিনা ও আলমপুর এলাকায় হুড খোলা গাড়িতে বর্ণাঢ্য রোড শো করলেন এই অভিনেত্রী।
প্রিয় তারকাকে একবার চাক্ষুষ দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড় ছিল।হুড খোলা গাড়িতে প্রার্থী ও অভিনেত্রীর হাত নাড়া, মানুষের ভিড় ও স্লোগানের দৃশ্য ছিল নজর কাড়ার মতো।
তৃণমূলের প্রচারের পালে নতুন হাওয়া এদিন যোগ হয়। বুধবার মালদার গাজোল বিধানসভা কেন্দ্রের আদিনা থেকে শুরু হয় এক জমকালো ভোট প্রচার। প্রার্থী প্রসেনজিৎ দাসের(Candidate Prasenjit Das) পাশে দাঁড়িয়ে হুড খোলা গাড়িতে সওয়ার হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। মূলত পান্ডুয়া অঞ্চলের গ্রামীণ ভোটারদের মন জয় করতেই তৃণমূলের এই 'সেলিব্রিটি' তাস।
আদিনা পান্ডুয়া ও আলমপুর এলাকার প্রতিটি মোড়ে মানুষের ভিড় ছিল নজরকাড়ার মত। কেউ ছবি তুলছেন, কেউ আবার অভিনেত্রীর উদ্দেশ্যে হাত নাড়ছেন। শ্রীতমাও হাসিমুখে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন এবং জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে প্রসেনজিৎ দাসকে জয়ী করার আবেদন জানান। হাইভোল্টেজ প্রচার শুরু। দলীয় প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে এবার প্রচারে নামলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ, 'মা' সিরিয়াল খ্যাত 'ঝিলিক' ওরফে শ্রীতমা ভট্টাচার্য।
মঙ্গলবার দুপুর থেকে গাজোলের পান্ডুয়া, আদিনা ও আলমপুর এলাকায় হুট খোলা গাড়িতে বর্ণাঢ্য রোড শো করলেন এই অভিনেত্রী। প্রিয় তারকাকে একবার চাক্ষুষ দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছোট পর্দার অভিনেত্রী শ্রীতমা বলেন, উন্নয়ন যেভাবে চারদিকে হয়েছে সকলে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে তৃণমূল প্রার্থীদের দিকে দিকে জয়ী করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত।

