Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গণেশ চতুর্থী ২০২৬ কবে? জেনে নিন পুজো থেকে বিসর্জনের শুভ সময়

গণেশ চতুর্থী ২০২৬ কবে? জেনে নিন পুজো থেকে বিসর্জনের শুভ সময়

নিজস্ব প্রতিনিধিঃ গণেশ চতুর্থী মানেই ঘরে ঘরে উৎসবের আমেজ। কোথাও বাড়িতে গণেশের মূর্তি এনে পুজো, কোথাও আবার বড় প্যান্ডেলে জমজমাট আয়োজন। পুজোর পাশাপাশি চলে আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। কয়েক দিন ধরে চলা এই উৎসবের শেষে আসে আবেগঘন বিসর্জনের পালা। ২০২৬ সালে কবে পড়েছে গণেশ চতুর্থী?

কত দিন থাকবে গণপতি বাপ্পা? কবে হবে অনন্ত চতুর্দশী ও গণেশ বিসর্জন? জেনে নিন গুরুত্বপূর্ণ দিনক্ষণ।

গণেশ চতুর্থী কবে?

চলতি বছর সোমবার ১৪ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী। এই দিন থেকেই শুরু হবে গণেশোৎসব। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গণেশ হলেন বিঘ্নহর্তা-অর্থাৎ যাবতীয় বাধা দূর করেন তিনি। জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা হিসেবেও তাঁর আরাধনা করা হয়। পঞ্জিকা অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর সকাল ৭টা ৬ মিনিট নাগাদ চতুর্থী তিথি শুরু হবে। পরের দিন ১৫ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৪ মিনিট নাগাদ শেষ হবে। তবে পুজোর শুভ সময় স্থানভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে।

গণেশ প্রতিষ্ঠা কবে?

গণেশ চতুর্থীর অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হল গণেশ প্রতিষ্ঠা। এই দিন বাড়িতে গণেশের মূর্তি এনে নিয়ম মেনে পুজো করা হয়। বিভিন্ন এলাকায় বড় মূর্তি এনে প্যান্ডেলেও পুজোর আয়োজন করা হয়। ফুল, আলো এবং নানা সাজসজ্জায় সেজে ওঠে পুজোমণ্ডপ।

গণেশ বিসর্জন কবে?

সব পরিবারে একই সময় গণেশ বিসর্জন হয় না। কেউ দেড় দিন, কেউ তিন দিন, আবার কেউ পাঁচ বা সাত দিন ধরে গণেশের পুজো করেন। অনেক জায়গায় দশ দিন ধরে চলে গণেশোৎসব। ২০২৬ সালে ২৫ সেপ্টেম্বর, শুক্রবার পালিত হবে অনন্ত চতুর্দশী। এই দিনই হবে দশ দিনের গণেশোৎসবের প্রধান বিসর্জন। শোভাযাত্রা করে গণেশের মূর্তি নিয়ে গিয়ে বিসর্জন দেওয়ার রীতি রয়েছে।

গণেশ বিসর্জনের তারিখ

•গণেশ চতুর্থী: ১৪ সেপ্টেম্বর, সোমবার
•দেড় দিনের বিসর্জন: ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার
• তিন দিনের বিসর্জন: ১৬ সেপ্টেম্বর, বুধবার
•পাঁচ দিনের বিসর্জন: ১৮ সেপ্টেম্বর, শুক্রবার
•সাত দিনের বিসর্জন: ২০ সেপ্টেম্বর, রবিবার
• দশ দিনের বিসর্জন/অনন্ত চতুর্দশী: ২৫ সেপ্টেম্বর, শুক্রবার

গণেশ বিসর্জন শুধুমাত্র উৎসবের সমাপ্তি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ ধর্মীয় তাৎপর্য। কয়েক দিন পুজো ও আরাধনার পর গণেশের মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে তাঁকে বিদায় জানানো হয়। বিশ্বাস, আগামী বছর ফের তিনি আসবেন ভক্তদের ঘরে। মুম্বই, পুণের মতো শহরে অনন্ত চতুর্দশীর দিনে বড় শোভাযাত্রা ও ব্যাপক আয়োজন দেখা যায়। আবার বহু পরিবার বাড়িতেই অপেক্ষাকৃত শান্তভাবে বিসর্জনের নিয়ম পালন করে। অর্থাৎ, ২০২৬ সালে গণেশ চতুর্থী ১৪ সেপ্টেম্বর এবং দশ দিনের গণেশোৎসবের প্রধান বিসর্জন ২৫ সেপ্টেম্বর। তবে পারিবারিক রীতি অনুযায়ী তার আগেও গণেশের বিসর্জন করা যেতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte