Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

নিজস্ব প্রতিনিধি: সাকরিগালি ও মহারাজপুরের মধ্যবর্তী গঙ্গা নদীর বাঁধ কেটে মেরামতির জের। বাতিল মালদহগামী একাধিক ট্রেন। বেশ কিছু দূরপাল্লা ট্রেনের যাত্রাপথ সীমিত করা হয়েছে। ঘুরপথে চলছে বেশ কিছু ট্রেন। সেই তালিকা আজ, রবিবার প্রকাশ করল পূর্ব রেলওয়ে। তবে, আপ লাইন দিয়ে এই অংশে সীমিত গতিতে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

দ্রুত মেরামতির কাজ চলছে।

আজ, রবিবার ৪ অক্টোবর বাতিল করা হয়েছে 63073- রামপুরহাট-সাহিবগঞ্জ মেমু

আগামিকাল সোমবার ৫ অক্টোবর বাতিল থাকছে

63402- মালদা টাউন - সাহিবগঞ্জ মেমু
63421- আজিমগঞ্জ- সাহিবগঞ্জ মেমু
63411- সাহিবগঞ্জ-ভাগলপুর মেমু
53411- বারহারওয়া-সাহিবগঞ্জ প্যাসেঞ্জার
13427- হাওড়া-সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস
63405- রামপুরহাট-সাহিবগঞ্জ মেমু
53487- তিনপাহাড়-রাজমহল প্যাসেঞ্জার
53485- তিনপাহাড়-রাজমহল প্যাসেঞ্জার

63401- সাহিবগঞ্জ - মালদা টাউন মেমু
63422- সাহিবগঞ্জ - আজিমগঞ্জ মেমু
63412- ভাগলপুর - সাহিবগঞ্জ মেমু
53408- জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার

আরও পডুন: ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

ঘুরপথে চলবে যে ট্রেনগুলি তার তালিকা দেওয়া হল-

15657- দিল্লি-কামাখ্যা ব্রক্ষ্মপুত্র মেল, 20508- আনন্দ বিহার টার্মিনাল – সায়রাং রাজধানী এক্সপ্রেস, 15734- ভাটিন্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস। আগামী দুদিন এই ট্রেনগুলি জামালপুর-মুঙ্গের-কাটিহার হয়ে চলবে। 14004- নয়াদিল্লি – মালদা টাউন এক্সপ্রেসও জামালপুর-মুঙ্গের-কাটিহার হয়ে চলবে। 13404- ভাগলপুর - রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস, 13072- জামালপুর - হাওড়া এক্সপ্রেস, ভাগলপুর-দুমকা-রামপুরহাট হয়ে ঘুরপথে চলবে আগামী দুদিন। 13024- গয়া - হাওড়া এক্সপ্রেসল ঘুরপথে চলবে কিউল – ঝাঝা – আসানসোল হয়ে।

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে

53029- আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার, 13410- কিউল - মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, 63063- বর্ধমান – সাহিবগঞ্জ মেমু, 53403- রামপুরহাট - গয়া প্যাসেঞ্জার। এই ট্রেনগুলি তিনপাহাড়, বারহারওয়া, জামালপুর ও সাহিবগঞ্জ পর্যন্ত যাবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte