নিজস্ব প্রতিনিধি: বঙ্গে পরিবর্তনের হাওয়া। রাজনৈতিক মহলে হাওয়া গরম। বাইরের আবহাওয়াও বেশ গরম। তবে এই সময়ে শরীর ভাল রাখা জরুরি। তাই শরীর ঠাণ্ডা রাখতে দুপুরে ভাতের সঙ্গে বানান লাউয়ের শুক্তো। কীভাবে করবেন জেনে নিন।
উপকরণ
একটি কচি লাউ ছোট করে করে কাটা
১ ইঞ্চি আদা
২-৩টি কাঁচালঙ্কা
২ টেবিল চামচ সাদা সর্ষে
১ টেবিল চামচ পোস্ত
১ টেবিল চামচ পাঁচফোড়ন
১ চা-চামচ জিরে
৩-৪টি শুকনোলঙ্কা
১০-১২টি বড়ি
স্বাদমতো নুন-চিনি
পদ্ধতি
লাউ টুকরো করে কেটে প্রেশার কুকারে অল্প নুন এবং জল দিয়ে ভাপিয়ে নিন। এবার পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিন। তারপর আদা, কাঁচালঙ্কা, সর্ষে, পোস্ত বেটে নিন। তারপর বড়ি ভেজে তুলে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর তাতে দিন আদা-লঙ্কা-সর্ষে বাটা। মশলা কষানো হলে জল-সহ লাউ দিয়ে রান্না করুন। ঢাকা দিয়ে ১০ মিনিট রান্নার পরে দিন নুন-চিনি। শেষে দিতে হবে ভাজা বড়ি এবং পাঁচফোড়নের গুঁড়ো গরম ভাতে দারুন লাগবে।

