Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গ্রামের শিশুদের বানানো দু'চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

গ্রামের শিশুদের বানানো দু'চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: শিশুদের সরলতায় মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজলেও বোধহয় পাওয়া যাবে না। বিশেষ করে গ্রামের শিশুদের বড় হয়ে ওঠায় থাকে না কোনও বিলাসিতা। তাঁরা সাধারণ জিনিসের মধ্যে খুঁজে নেয় ভালো থাকার রসদ। তাঁদের সেই সরলতায় মুগ্ধ হলেন ভারতের তারকা খেলোয়াড় সচিন তেন্ডুলকর। কিংবদন্তি খেলোয়াড় একটি ভিডিও শেয়ার করেছেন সমাজমাধ্যমে।

সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকর গ্রামের শিশুদের তৈরি একটি অনন্য ‘দেশি গাড়ি’ দেখে মুগ্ধ হয়েছেন। শিশুদের সেই গাড়ি দেখে তিনি এতটাই বিস্মিত হয়েছিলেন যে, তিনি নিজের গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন ।

ভারতের প্রাক্তন এই খেলোয়াড় এক্স হ্যান্ডেলে শিশুদের সঙ্গে সাক্ষাতের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে গ্রামের কিছু শিশু তাদের কল্পনা ও উদ্ভাবনী শক্তি দিয়ে তৈরি একটি ছোট গাড়ির মতো যান চালাচ্ছে। যে যানের দুটি চাকার মাঝে একটি কাঠের তক্তা রাখা আছে । তার উপর একজন শিশু বসে রয়েছে এবং অন্যরা সেটিকে সামনে ঠেলে দিচ্ছে। সেটি দেখতে ছিল একটি ছোট গাড়ির মতো। সেই গাড়ি ঘিরে শিশুদের উত্তেজনা ভিডিওতে স্পষ্ট বোঝা গিয়েছে। গাড়িটি কাঠ, লোহার রড ও চাকা দিয়ে তৈরি ছিল। যদিও যানটি ছিল সাদামাটা কিন্তু নকশা এবং শিশুদের সৃজনশীলতা শচিনের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেটাই তাঁকে রাস্তার মাঝে থামতে বাধ্য করে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে শচিনকে শিশুদের সঙ্গে কথা বলতে হাসতে এবং তাদের এই সৃষ্টির প্রশংসা করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করে শচিন লিখেছেন, “ভারতের অচেনা কোণায় ঘুরে আমরা এমন একটি ‘গাড়ি’র সন্ধান পেলাম, যা কোনো শোরুম থেকে নয়, বরং কল্পনা থেকে জন্ম নিয়েছে। এমন প্রতিভা নিখুঁত পরিস্থিতির জন্য অপেক্ষা করে না। এরা নিজের পথ নিজেই তৈরি করে নেয়। যাদের শুধু প্রয়োজন একটি সুযোগ।” শচিনের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় সকলের মন জয় করে নিয়েছে। অনেক ব্যবহারকারী শিশুদের প্রতিভা ও উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেছেন। কেউ কেউ তাদের ‘ভবিষ্যতের কারিগর’ বলেও মন্তব্য করেছেন। আবার অনেকে মজার চলে লিখেছেন, ‘এই গাড়ি আসল গাড়ির চেয়েও বেশি মাইলেজ দেবে।’ অনেকে বলছেন, সৃজনশীলতা শুধু শ্রেণীকক্ষ বা গবেষণাগারেই দেখা যায় না কখনও কখনও তা গ্রামের ধুলোমাখা রাস্তায় দলবদ্ধ প্রচেষ্টাতেও হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte