নিজস্ব প্রতিনিধি , হাবড়া: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় প্রধানমন্ত্রীর ফেস্টুন ছেঁড়া ও ও কালি দিয়ে বিকৃত করার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বিজেপির।উত্তর ২৪ পরগনার হাবড়ায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। অভিযোগ, হাবড়া বানিপুর(Banipur) এলাকায় বিজেপির পক্ষ থেকে লাগানো প্রধানমন্ত্রীর(PM) ছবি সহ বিভিন্ন ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলা ও বিকৃত করা হয়েছে।
এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।ঘটনার পরই বিজেপির পক্ষ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এই প্রসঙ্গে হাবড়া বিজেপির যুব সভাপতি দেবজ্যোতি দাম অভিযোগ করে বলেন, "তৃণমূল ভারসাম্য হারিয়ে ফেলছে, তাই এই ধরনের কাজ করছে। আরও দাবি করে বলেন, পরিকল্পিতভাবেই তাদের প্রচার সামগ্রী নষ্ট করা হয়েছে।”পুলিশ অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। যে এলাকায় এই ঘটনাগুলি ঘটেছে তার আশেপাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ দেখে দুষ্কৃতিদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে,সন্দেশখালির তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার মনোনয়ন জমা দিতে মঙ্গলবার দুপুরে বসিরহাট মহকুমা শাসকের(SDO Office) দফতরে হাজির হন।
মনোনয়ন দিতে এসে তিনি বলেন,বিগত লোকসভায় আমাদের দল সন্দেশখালিতে পিছিয়ে ছিল। তার কারণ বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে সন্দেশখালিতে মানুষকে ক্ষেপিয়ে তুলেছিল তৃণমূলের বিরুদ্ধে। যে কারণে মানুষ ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছিল । কিন্তু মানুষের ভুল মানুষ বুঝতে পেরেছে। তাই এবার ২০২৬ এর বিধানসভা ভোটে আমি জিতব । ১০০ ভাগ আশাবাদী আমি জেতার ব্যাপারে। বিজেপি যতই কুৎসা করুক তৃণমূল কংগ্রেস সব কেন্দ্রে জয়ী হবে।

