Dailyhunt
ইনফ্লুয়েন্সার থেকে সোজা রাজনীতিতে! ভোটে কি বাজিমাত করতে পারবেন বনগাঁ দক্ষিণের ঋতুপর্ণা?

ইনফ্লুয়েন্সার থেকে সোজা রাজনীতিতে! ভোটে কি বাজিমাত করতে পারবেন বনগাঁ দক্ষিণের ঋতুপর্ণা?

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে বেজেছে ভোটের বাদ্যি। হাতে মাত্র কয়েকটা দিন তারপরেই পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন। এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য।

রাজনীতিতে সদ্য পথচলা শুরু হলেও, ভোট ময়দানে নতুন মুখ নয় ঋতুপর্ণা আঢ্যর।

বনগাঁর পুরসভার প্রাক্তন পুরপ্রধান। ঋতুপর্ণার মা জ্যোৎস্না আঢ্যও বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। বর্তমানে তিনি বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান। স্বাভাবিক ভাবে রাজনৈতিক পরিবেশেই বড় হয়েছেন ঋতুপর্ণা।ফেসবুক হোক বা ইনস্টা, বরাবরই অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে বেশি সক্রিয় তিনি । ফলোয়ার্সও ভালোই। ইশ্বরের প্রতি তাঁর ভক্তি-শ্রদ্ধাও খুব। একাধিক মন্দিরে পুজো দেওয়ার ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ফেসবুক বায়োতে বিজনেস ওম্যান বলেও নিজের পরিচয় দিয়েছেন।

তবে রাজনীতির ময়দানে হাত শিবিরের হাত ধরেই হাতেখড়ি হয় তাঁর। কংগ্রেসের হয়ে জীবনের প্রথম পুরসভা নির্বাচনে লড়েন তিনি। সহজে জেতেনও। পরে তৃণমূলে যোগ দেন। বনগাঁ দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হওয়ার পরেই বিজেপিকে হারানোর শপথ নিয়েছেন তিনি। বুধবার (৮ এপ্রিল) ঋতুপর্ণা আঢ্য মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, যেদিন থেকে আমি প্রচার শুরু করেছি, সেদিন থেকে শুধু আশীর্বাদ আর ভালোবাসা পাচ্ছি। এমনকি, দাদু-ঠাকুমারা ঢুমুও খাচ্ছে। তাদের সবার আশীর্বাদ আমার সঙ্গে আছে। শুধু বনগাঁ দক্ষিণ নয় বনগাঁ উত্তরও আমরা জিতব। ঋতুপর্ণা আরও বলেন, আমাদের দল মহিলা ও কৃষক অনেক সাহায্য করেছে। তাই মানুষ আমাদের পাশে সর্বদাই আছে। এখন বনগাঁ ঋতুপর্ণাকে জিতিয়ে আনে কি না, সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte