Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL- এ নিষিদ্ধ স্মার্ট চশমা, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

IPL- এ নিষিদ্ধ স্মার্ট চশমা, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএলের ঝলমলে আলো আর কোটি কোটি দর্শকের উন্মাদনার মাঝেই নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে আরও কড়া পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রযুক্তির অপব্যবহার রুখতে এবার খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের জন্য জারি হল নতুন নিষেধাজ্ঞা। অত্যাধুনিক যোগাযোগ সুবিধাসম্পন্ন 'স্মার্ট সানগ্লাস' ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন ইউনিট।

বোর্ডের আশঙ্কা, এই ধরনের ডিভাইসের মাধ্যমে গোপনে তথ্য আদান-প্রদান বা লাইভ সম্প্রচারের সুযোগ তৈরি হতে পারে, যা ম্যাচের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

ফ্র্যাঞ্চাইজিগুলিকে পাঠানো এক নির্দেশিকায় বিসিসিআই জানিয়েছে, বাজারে এমন কিছু স্মার্ট সানগ্লাস বিক্রি হচ্ছে, যেগুলিতে রয়েছে লাইভ স্ট্রিমিং, টেক্সট মেসেজ আদান-প্রদান, অডিও-ভিডিয়ো কলিং-এর সুবিধা। মোবাইল ডেটা বা ওয়াই-ফাইয়ের মাধ্যমে এই ডিভাইসগুলি সহজেই সংযুক্ত হতে পারে। বোর্ডের মতে, এই ডিভাইসগুলি অডিও-ভিডিয়ো রেকর্ডিং ডিভাইস এবং যোগাযোগের মাধ্যম- দুই হিসেবেই গণ্য। তাই প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া (PMOA)-তে এগুলির ব্যবহার বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, ম্যাচের দিন মাঠে প্রবেশের আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মোবাইল ফোন এবং স্মার্টওয়াচের সঙ্গে স্মার্ট সানগ্লাসও নিরাপত্তা আধিকারিকের কাছে জমা রাখতে হবে। নিয়ম ভাঙলে হতে পারে কড়া শাস্তি ও জরিমানা।

আরও পড়ুনঃ দুরন্ত এক্সপ্রেসের টয়লেটে ধোয়া হচ্ছিল বাসন! হাতানাতে ধরা পড়ল IRCTC-কর্মী

চলতি মরসুমেই ইতিমধ্যেই একাধিক আচরণবিধি লঙ্ঘনের ঘটনা সামনে এসেছে। রাজস্থান রয়্যালসের রোমি ভিন্দর ডাগআউটে ফোন ব্যবহার করায় এক লক্ষ টাকা জরিমানা এবং সতর্কবার্তা পেয়েছেন। এর আগেও বিসিসিআই খেলোয়াড়দের রাতের বেলায় অনুমতি ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ করেছে। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে হোটেল কক্ষে অতিথি প্রবেশেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখতে প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বিসিসিআইয়ের এই কড়া পদক্ষেপ যে ভবিষ্যতে আরও কঠোর হবে, তা বলাই যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte