Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক: কথা মতোই কাজ! ইরানে গতকাল, বুধবার গভীর রাত থেকেই একের পর এক হামলা চালাচ্ছে আমেরিকা। সেই হামলার জেরে ইসলামিক রেভ্য়ুলশনারি গার্ড কর্পসের আট সেনা নিহত। পাল্টা আমেরিকার বিরুদ্ধে কড়া হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। তার মাঝেই ইরানের 'হৃদপিণ্ড' চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা।

ডোনাল্ড ট্রাম্প গতকালই ঘোষণা করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ। এবার ভয়াবহ হামলা চালানো হবে। তার কথার মাত্র কয়েকঘন্টা বাদেই মার্কিন সেনা ইরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে। তার মধ্যে আজ, বৃহস্পতিবার সকালে জানা গিয়েছে, ইরানের দক্ষিণ-পূর্ব প্রদেশের চাবাহার বন্দর শহরে হামলার কথা। সূত্রের খবর, মার্কিন সেনার হামলার জেরে চাবাহার বন্দর শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। স্থানীয়রা জানিয়েছেন, চাবাহার বন্দরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

আরও পডুন: আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ

মার্কিন সেনা জানিয়েছে, এই হামলার লক্ষ্য ইরানের সামুদ্রিক পরিকাঠামো ও নৌসেনার সমস্ত সমরসজ্জা ধ্বংস করা। কারণ ইরান নৌসেনার মাধ্যমেই হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা চালায়। হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার চলাচলে বাধা সৃষ্টি করছে ইরানের এই নৌসেনাই। এই দফায় ইরানের প্রায় ৯০টি জায়গায় হামলা চালিয়েছে ওয়াশিংটন। যার মধ্যে রয়েছে বন্দর আব্বাস, সিরিক-এর মতো জায়গাগুলি। বিষয়টি নিয়ে সেন্টকম এক্সে জানিয়েছে, 'হরমুজ প্রণালিতে অবাধ তেলের ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে বারবার বাধা ও হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। তাই তাদের জব্দ করতে অতিরিক্তি হামলা চালানো শুরু হয়েছে। হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ। সেখানে ইরান বারবার হামলা চালাচ্ছে তেলবাহী ট্যাঙ্কার ও বেসামরিক নাবিকদের উপর। এই দায় তেহরানকেই নিতে হবে।'
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte