Dailyhunt
ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষীকান্ত সাউ বুধবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল(Jhargaram Hospital) পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের এমএসভিপি(MSVP) পরিতোষ পাখিরার সঙ্গে সাক্ষাৎ করে সামগ্রিক পরিষেবা, বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন খামতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

হাসপাতালকে ঘিরে ওঠা একাধিক অভিযোগ সম্পর্কেও তিনি এমএসভিপির সঙ্গে কথা বলেন।পরিদর্শনের অংশ হিসেবে তিনি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডেও যান। সেখানে লোধাশুলির এক বিজেপি কর্মীর বাবা, দুর্ঘটনায় মৃত মহেন্দ্র মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করে শোকপ্রকাশ করেন। মহেন্দ্র মাহাতোর ছেলেকে সান্ত্বনা দেন এবং সবরকম পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে বিধায়ক লক্ষীকান্ত সাউ(MLA Laxmi Kanta Shaw) বলেন, নির্বাচনের সময় তিনি মানুষকে আশ্বাস দিয়েছিলেন এই হাসপাতালকে উচ্চমানের পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার। সেই লক্ষ্যেই এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসকদের নির্ধারিত সময় অনুযায়ী ডিউটি পালন, রোগীদের খাবারের গুণগত মান এবং সর্বোপরি ওয়ার্ল্ড ক্লাস পরিষেবা নিশ্চিত করার বিষয়ে বলেন।এছাড়াও তিনি জানান, কর্মীর পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়ানো তাঁর দায়িত্ব, এবং তিনি ভবিষ্যতেও সবরকম সহযোগিতা করবেন।অপরদিকে,বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে গোপীবল্লভপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালেন বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি গৌতম পৈড়া । তিনি দাবি করেন, এলাকায় যে সমস্ত হিংসা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, তার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। গৌতম পৈড়ার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের 'বি-টিম'-এর কিছু লোক বিজেপির নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাস ও অশান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টি একটি আদর্শ রাজনৈতিক দল।

নির্বাচনে জয়-পরাজয় থাকেই। বাংলায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা কোনওভাবেই হিংসা বা সন্ত্রাসকে সমর্থন করি না। আমরা চাই শান্তি ও উন্নয়ন।" তিনি আরও জানান, কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। তাঁর দাবি, যারা এলাকায় হিংসা ও দখলদারি চালাচ্ছে, তারা যে দলেরই হোক না কেন, প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া। নির্বাচন শেষ হওয়ার পর সকলকে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। পাশাপাশি, রাজনৈতিক দলগুলির কার্যালয় দখল বা অশান্তি সৃষ্টির ঘটনায় যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানায় বিজেপি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte