Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের 'জন নয়গান'-এর শো

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের 'জন নয়গান'-এর শো

নিজস্ব প্রতিনিধি: কাবেরি নদীর জলবন্টন বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত কর্নাটক। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্নাটক জুড়ে থালাপথি বিজয়ের 'জন নয়গান'-এর প্রদর্শন স্থগিত করা হয়েছে। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ থেকে ছবি তুলে নেওয়া হয়েছে। কাবেরি নদীর জল ছাড়ার প্রতিবাদে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন কৃষক সংগঠনগুলো।

সম্প্রতি কাবেরি জল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (CWRC) জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, কর্নাটককে আগামী ১৫ দিন ৩,৫০০ কিউসেক করে জল তামিলনাড়ুতে ছাড়তে হবে। এর পরেই কর্ণাটকের কৃষক সংগঠনগুলো ফুঁসে ওঠে। তাঁদের অভিযোগ, রাজ্যে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবং পানীয় জলের তীব্র সঙ্কট থাকা সত্ত্বেও এই নির্দেশ মেনে জল দিলে রাজ্যের ক্ষতি হবে। রাজ্যের কৃষকদের ক্ষতি হবে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের শেষ ছবি ‘জন নয়গান’-এর প্রদর্শন বাতিল করা হয়েছে কর্নাটকের একাধিক প্রেক্ষাগৃহে। তামিলনাড়ুর মাণ্ড্য প্রেক্ষাগৃহে গিয়েও বিক্ষোভ দেখায় কৃষক সংগঠনগুলি। ছবির পোস্টার ছিড়ে ফেলে। মান্ড্যার জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায়। গুরুশ্রী সিনেমা হলের সামনে এসে উপস্থিত হয়ে কাবেরি জল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশের বিরুদ্ধে স্লোগান দেয়।

সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেই থিয়েটার থেকে বিজয়ের ছবির ব্যানার সরিয়ে নেওয়া গিয়েছে। প্রদর্শন বন্ধ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজয়ের ছবির পোস্টার অন্য ছবির ছবির পোস্টার দিয়ে ঢেকে দিচ্ছে প্রেক্ষাগৃহ গুলো। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য একাধিক স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ তামিলভাষী জনসংখ্যা অধ্যুষিত এলাকা গুলিতে টহল বাড়িয়েছে ও অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। জানা গিয়েছে, ‘জন নয়াগন’ ছবিটি কর্নাটক জুড়ে প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, কিন্তু কাবেরী বিক্ষোভ জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে ছবির প্রদর্শন স্বেচ্ছায় বন্ধ করে দেন হল মালিকরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte